৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা শাবান, ১৪৪৭ হিজরি| বিকাল ৫:৩১| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

Reporter Name
  • Update Time : শুক্রবার, জানুয়ারি ১২, ২০২৪,
  • 109 Time View

গত ১১/০১/২০২৪ ইং জাতীয় পত্রিকা সমকালে “ব্যালট ছিনিয়ে নৌকায় সিল মন্ত্রীপুত্র তিন দিনেও অধরা” শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মন্ত্রীপুত্র মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদি। তিনি সমকাল সংবাদে প্রকাশিত প্রতিটি অভিযোগের ব্যাপারে সুস্পষ্ট বক্তব্য উপস্থাপন করেন।

তিনি বলেন, একটি স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় এ মিথ্যা সংবাদের অবতারণা করা হয়েছে শুধু আমাকে সামাজিক ভাবে হেয়প্রতিপন্ন করার পাশাপাশি আমার ক্ষতি করার জন্য।
সংবাদে উল্লেখিত চন্দনবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে লক্ষ্য করে গুলি করা, নির্বাচনী ক্যাম্প ভাংচুর করা, ভোট কাটা সংবাদের আদো কোন অস্তিত্ব নেই।
পত্রিকায় উল্লেখিত ৫ রাউন্ড গুলির বিষয়টি সম্পূর্ণ কাল্পনিক ঘটনাস্থলে পুলিশ গিয়ে তদন্ত করে তার কোন সত্যতা পায় নাই। এই তথ্য সম্পূর্ণ মিথ্যা ও মনগড়া। বরং আমি ঐ সময় গোতাশিয়া নিজ বাড়িতে নেতা কর্মীদের সাথে লাইভে ব্যাডমিন্টন খেলছিলাম আমার অবস্থান একদম সুস্পষ্ট।

পরবর্তীতে বলা হল ১২০০ ব্যালট ছিনিয়ে নৌকার সিল মেরেছি যার কোন বাস্তব প্রমাণ পত্র, কোন ছবি, ভিডিও বা প্রত্যক্ষ সাক্ষী রিটার্নিং কর্মকর্তা বরাবর হাজির করতে পারে নি।

কেউ আইনের ঊর্ধ্বে নই। আইন সকলের জন্য সমান। আমি দোষী প্রমাণ হলে আমার শাস্তি হোক। কিন্তু আমার বিরুদ্ধে কোথাও কোন লিখিত অভিযোগ বা মামলা নেই তাহলে কেন গ্রেফতারের প্রশ্ন আসবে। আমার বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট সংবাদগুলো কারো কাছ থেকে কোন ধরনের সু-নির্দিষ্ট তথ্য কিংবা বক্তব্য না নিয়ে সম্পূর্ণ মনগড়া ভাবে প্রকাশ করা হয়েছে।

আমি আপনাদের অবগত করতে চাই যে, বিগত বছরগুলোতেও আমার বিরুদ্ধে একটি কুচক্রী মহল নানা ধরনের অভিযোগ বিভিন্ন জায়গায় প্রদান করেছে শুধু নৌকার পক্ষে আমার সুস্পষ্ট অবস্থান বাধাগ্রস্ত করার জন্য। কিন্তু প্রতিটা সংস্থা তাদের সঠিক তদন্তের মাধ্যমে আমার কোন সম্পৃক্ততা পায়নি। যা আপনারা চাইলে আমি সরবরাহ করতে পারবো।

আমার এই বলিষ্ঠ উচ্চারণে আমি সবসময়ই গণমাধ্যমকে আমার পাশে পেয়েছি। তাই আমি বিশ্বাস করি আগামী দিনেও স্বাধীনতার পক্ষে, গনতন্ত্রের পক্ষে আপোষহীন ভূমিকা পালনের জন্য গণমাধ্যম কে আমার পাশে পাবো এবং কোন ধরনের সুস্পষ্ট তথ্য এবং বক্তব্য ছাড়া এই ধরনের মিথ্যা বানোয়াট মনগড়া নিউজ প্রকাশ করা থেকে বিরত থাকার অনুরোধ করছি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ