২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে শাওয়াল, ১৪৪৭ হিজরি| রাত ২:১৭| বসন্তকাল|
শিরোনাম:
বেলাবোতে ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ পদবঞ্চিতদের ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২০ পাইকগাছায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন মোয়াজ্জেমপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সোহেল ইউএনওর মানবিকতায় অন্তঃসত্ত্বা পরিচয়হীন নারীর ঠাঁই হলো আশ্রয়ন কেন্দ্রে দীর্ঘ ২২ বছর পর বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন, সভাপতি মামুন সম্পাদক মোফাজ্জল পাইকগাছায় অবৈধ নেট-পাটা উচ্ছেদ পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত, ভারতীয় নাগরিককে ধরে আনল এলাকাবাসী পাটগ্রামে আদম ফাউন্ডেশনের বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান নরসিংদীতে ছয় মাসে প্রশাসনে স্বচ্ছতা ও গতির মেলবন্ধন, ডিসির কার্যক্রমে জনমুখিতা বৃদ্ধি

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি, প্রতিবাদে মনোহরদীতে বিক্ষোভ

Reporter Name
  • Update Time : সোমবার, মে ২২, ২০২৩,
  • 362 Time View

নিজস্ব প্রতিবেদক :প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে নরসিংদীর মনোহরদীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ ।

সোমবার (২২ মে) সকাল ১০টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে সারাদেশের ন্যায় মনোহরদী উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ কার্যালয়ের প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হয়।

মনোহরদী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রিয়াশীষ রায়ের সঞ্চালনায় বিক্ষোভ পরবর্তী আলোচনায় বক্তব্য রাখেন মনোহরদী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. ফজলুল হক, মনোহরদী পৌরসভার মেয়র আমিনুর রশিদ সুজন, মনোহরদী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এমএস ইকবাল আহমেদ, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তৌহিদুল আলম প্রমুখ। এ সময় উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সমাবেশে বক্তারা অবিলম্বে তাকে গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, গত শুক্রবার রাজশাহী জেলা বিএনপির আহব্বায়ক আবু সাইদ চাঁদ এক সমাবেশে প্রকাশ্যে প্রধানমন্ত্রীকে কবর স্থানে পাঠানো হবে বলে হুমকি দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ