২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই শাবান, ১৪৪৭ হিজরি| রাত ২:১৭| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ ও সংসদ ভেঙ্গে দিয়ে জাতীয় সরকার গঠনের দাবি

Reporter Name
  • Update Time : শনিবার, আগস্ট ২৬, ২০২৩,
  • 163 Time View

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ:

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ, নির্বাচন কমিশন বাতিল, সংখানুপাতিক নির্বাচন (PR) পদ্ধতির প্রবর্তন, সংসদ ভেঙ্গে দিয়ে জাতীয় সরকারের অধীনে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়।

আজ শনিবার দুপুর ২ টায় ঈশ্বরগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে এই তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সহকারী মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ) জি এম রুহুল আমীন, ময়মনিসংহ জেলা (উত্তর) শাখার সভাপতি আলহাজ্ব হাদিউল ইসলাম।

সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাও: আল মাসউদ ও সহ সভাপতি মাও. লোকমান হাকিম এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও ময়মনসিংহ (উত্তর) জেলার সাধারণ সম্পাদক মুফতি হাবিবুল্লাহ।

সম্মেলনে আরও বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি হাফেজ আব্দুল্লাহ জোবায়ের। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুফতি ওমর ফারুক। ইসলামী ছাত্র আন্দোলন, ইসলামী যুব আন্দোলন, ইসলামী শ্রমিক আন্দোলন ও ইসলামী আন্দোলন ঈশ্বরগঞ্জ উপজেলা শাখা ও ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

সম্মেলনে বক্তরা প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ, নির্বাচন কমিশন বাতিল, সংখানুপাতিক নির্বাচন (PR) পদ্ধতির প্রবর্তন, সংসদ ভেঙ্গে দিয়ে জাতীয় সরকারের অধীনে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবি তুলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ