৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে রজব, ১৪৪৭ হিজরি| সকাল ১১:০৪| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

প্রশান্ত মহাসাগরে ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

Reporter Name
  • Update Time : শুক্রবার, মে ১৯, ২০২৩,
  • 671 Time View

আন্তর্জাতিক ডেস্ক :
নিউ ক্যালেডোনিয়ার দক্ষিণ-পূর্বে প্রশান্ত মহাসাগরে সাত দশমিক সাত মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অঞ্চলটিতে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার (১৯ মে) মার্কিন ভূতাত্ত্বিক বিভাগ জানিয়েছে, ভূমিকম্পটি ৩৭ কিলোমিটার গভীরতায় শনাক্ত করা হয়।প্রাথমিক প্যারামিটারের ওপর ভিত্তি করে প্যাসিফিক সুনামি সতর্কীকরণ কেন্দ্র (পিটিডব্লিউসি) এক বুলেটিনে বলেছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে এক হাজার কিলোমিটারে যেসব উপকূল রয়েছে সেখানে বিপজ্জনক সুনামির আশঙ্কা রয়েছে।সংস্থাটি উপকূলীয় এলাকার মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

 

পিটিডব্লিউসি জানিয়েছে, ভানুয়াতুতে ১০ ফুটের উপরে জলোচ্ছ্বাস হতে পারে। তাছাড় ফিজি, নিউ ক্যালোডোনিয়া, কিরিবাতি ও নিউজিল্যান্ডেও জোয়ারের তুলনায় সামান্য পানি বাড়তে পারে।

ভানুয়াতু মেটিওরোলজি ও জিও-হ্যাজার্ডস বিভাগ বলেছে, এই ধরনের শক্তিশালী ভূমিকম্পের ফলে বিপজ্জনক সুনামি সৃষ্টি হতে পারে।

অস্ট্রেলিয়ার আবহাওয়া ব্যুরো জানিয়েছে, দেশটির মূল ভূখণ্ডে সুনামির কোনো হুমকি নেই। তবে লর্ড হাও দ্বীপে সতর্কতা জারি করা হয়েছে। দ্বীপটি তাসমান সাগরে সিডনির উত্তর-পূর্বে ৭৮০ কিলোমিটার দূরে অবস্থিত।

এদিকে নিউজিল্যান্ডের ন্যাশনাল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি জানিয়েছে, সুনামির ফলে উপকূলীয় অঞ্চলে শক্তিশালী ও অস্বাভাবিক স্রোত-ঢেউ হতে পারে। কিন্তু এ জন্য কাউকে সরিয়ে নেওয়ার প্রয়োজন হবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ