২৭শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ| ১১ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে রজব, ১৪৪৭ হিজরি| রাত ১২:৫০| শীতকাল|
শিরোনাম:
শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে হাদিকে গুলি করা ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি বিজিবির

প্রেমের টানে কাপাসিয়ায় মালয়েশিয়ান তরুণী, অতঃপর বিয়ে

Reporter Name
  • Update Time : সোমবার, সেপ্টেম্বর ১৮, ২০২৩,
  • 232 Time View

এ এইচ সবুজ, গাজীপুর:
পরিবারের স্বচ্ছলতা ফিরিয়ে আনার তাগিদে মালয়েশিয়া পাড়ি দিয়েছিলেন কাপাসিয়ার এক যুবক। তার নাম মো: মোহন বন্দুকসী (৩০)। এদিকে মোহন বন্দুকসীর প্রেমের টানে মালয়েশিয়ান তরুণী নূরুল আতিয়া (২২) গাজীপুরের কাপাসিয়ায় চলে আসেন।

রবিবার (১৭ সেপ্টেম্বর) গাজীপুর আদালতে হাজির হয়ে নগদ এক লাখ টাকা দেনমোহর নির্ধারণ করে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের বাঘুয়া গ্রামের আব্দুল মান্নান বন্দুকসীর ছেলে মোহন বন্দুকসী গত প্রায় ১২ বছর যাবত মালয়েশিয়ায় শ্রমিক ভিসায় বসবাস করছেন। সেখানে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মালয়েশিয়ান তরুণী নূরুল আতিয়ার সঙ্গে তার পরিচয় হয়। এক সময় সেখানে তাদের দেখা সাক্ষাৎ হলে বন্ধুত্ব থেকে প্রেমের সূচনা হয়।

দীর্ঘ সময় প্রেমের পর গত আগস্ট মাসের প্রথমদিকে মোহন বন্দুকসী স্থায়ীভাবে দেশে চলে আসেন। এ সময় তাদের নিয়মিত যোগাযোগ চলতে থাকে এবং প্রেমে কোনো ভাটা পড়েনি। পরে নূরুল আতিয়া তার বাবা মায়ের সঙ্গে আলোচনা করে মোহন বন্দুকসীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার জন্য বাংলাদেশে স্থায়ীভাবে চলে আসার সিদ্ধান্তের কথা জানান।

এ সময় তার বাবা মা ওই সিদ্ধান্ত মেনে নেন। পরে তিনি গত বুধবার তার প্রেমিক কাপাসিয়ার মোহন বন্দুকসীর বাড়িতে এসে হাজির হন। এ সময় মোহনের পরিবারের লোকজন বিষয়টিকে স্বাভাবিকভাবেই মেনে নেন।

এ ব্যাপারে মোহন বন্দুকসী জানান, নূরুল আতিয়া কিছুদিন বাংলাদেশে কাটিয়ে আগামী ২৪ সেপ্টেম্বর মালয়েশিয়া যাবেন এবং সেখানে জরুরি কিছু কাজ শেষে স্থায়ীভাবে স্বামীর সঙ্গে বসবাস করতে এ দেশে চলে আসবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ