২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি| রাত ৪:০৭| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

ফসলি জমি থেকে বালু উত্তোলন করায় জরিমানা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, জুন ২২, ২০২৩,
  • 382 Time View

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:

নরসিংদীর রায়পুরায় ফসলী জমি থেকে বালু উত্তোলনের দায়ে কাজী দেলোয়ার হোসেন (৫০) নামে এক ব্যক্তিকে পাঁচ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাসে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

এ সময় বালু উত্তোলনের কাজে ব্যবহৃত দুটি শ্যালো মেশিন জব্দ এবং প্রায় ৫০ মিটার পাইপ ধ্বংস করা হয়।

বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে উপজেলার উত্তর বাখর নগর ইউনিয়নের লোচনপুর এলাকায় এ অভিযান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার শফিকুল ইসলাম।

সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, স্থানীয়দের মাধ্যমে জানতে পারি উপজেলার উত্তর বাখর নগর ইউনিয়নের লোচনপুর এলাকায় অবৈধভাবে ফসলি জমি থেকে ভেকু দিয়ে ও একটি পুকুরে শ্যালো মেশিন বসিয়ে বালু উত্তোলন করে বিক্রি করা হচ্ছে।

এতে আশপাশের ফসলী জমিগুলো হুমকির মুখে। বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে গিয়ে ঘটনার সত্যতা পাওয়া গেছে। পরে জড়িত জমির মালিক কাজী দেলোয়ার হোসেনকে আটক করা গেলেও পালিয়ে যান তার ভাই জসিম উদ্দিন।

এ ঘটনায় তাকে পাঁচ লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাস বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়। পরে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত দুটি শ্যালো মেশিন জব্দ ও ৫০ মিটার পাইপ ধ্বংস করা হয়েছে।

তিনি আরও জানান, নদী ও ফসলি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তৎপর উপজেলা প্রশাসন। নিয়মিত অভিযান পরিচালনা করে জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ