২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শাবান, ১৪৪৭ হিজরি| ভোর ৫:০২| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

ফুলপুরে অবৈধ ইট ভাটায় মোবাইল কোর্ট, জরিমানা

ফুলপুর ( ময়মনসিংহ) প্রতিনিধি:
  • Update Time : বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫,
  • 93 Time View

ময়মনসিংহের ফুলপুর অবৈধ ভাবে গড়ে উঠা ইট ভাটায় ব্যাপক অভিযান চালিয়ে জরিমানা ও মামলা করা হয়েছে।

(১৫ জানুয়ারি) বুধবার বিকালে উপজেলায় লাইসেন্সবিহীন, পরিবেশের জন্য ক্ষতিকর, পরিবেশ রক্ষার্থে এবং জনস্বাস্থ্যের জন্য হানিকর অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এ সময় ইট প্রস্তুত ও ভাটা (স্থাপন) নিয়ন্ত্রণ আইন ২০১৯ (সংশোধিত) আইনে কেআরবি ব্রিক্সসকে ২ লক্ষ টাকা, সূচনা ব্রিকসকে ২ লক্ষ টাকা, এএসবি ব্রিক্সসকে ২ লক্ষ টাকা এবং নিউ লাকী ব্রিকসকে ৩ লক্ষ টাকা জরিমানা করে সর্বমোট (নয় লক্ষ টাকা) জরিমানা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন ফুলপুর সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মেহেদী হাসান ফারুক। এ সময় মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন ফুলপুর থানারপুলিশ।

জানা যায়, ফুলপুর উপজেলায় প্রায় ৩০টি ইটভাটা থাকলেও অনেকের পরিবেশ অধিদপ্তর সহ সংশ্লিষ্ট অনেক অধিদপ্তরের অনুমতি না থাকায় স্থানীয় প্রশাসন এ বিষয়ে বিশেষ পদক্ষেপ নেয়।

অভিযান চলাকালে অনেক ভুক্তভোগী পরিবার উপস্থিত ছিলেন। শতশত মানুষ এ অভিযানে প্রশাসনকে ধন্যবাদ জানান।

এ বিষয়ে জানতে চাইলে, ফুলপুর উপজেলা সহকারী কমিশনার( ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট মেহেদী হাসান ফারুক বলেন, জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ