২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে শাবান, ১৪৪৭ হিজরি| রাত ১:৫০| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

ফুলপুরে পুলিশ সদস্যদের ফুলে দিয়ে শুভেচ্ছা জানিয়েছে শিক্ষার্থীরা 

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:
  • Update Time : বুধবার, আগস্ট ১৪, ২০২৪,
  • 116 Time View

ময়মনসিংহ জেলার ফুলপুর থানা পুলিশ সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন শিক্ষার্থীরা।

সাত দিন পর ফুলপুরে কাজ শুরু করেছে পুলিশ সদস্যরা। মঙ্গলবার (১৩ আগস্ট) সকাল থেকে উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের সদস্যরা কাজ শুরু করেন। এতে স্বস্তি নেমেছে সাধারণ মানুষের মাঝে।

জানা যায়, পুলিশের অনুপস্থিতিতে আইনশৃঙ্খলার পরিস্থিতি ভয়াবহ রুপ ধারণ করে। বিভিন্ন জায়গায় ভাঙছুর, অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়। পুলিশ না থাকায় সাধারণ মানুষেরা রয়েছে আতঙ্কে। অবশেষে সাতদিন পর নিজ কর্মস্থলে ফিরছেন গুরুত্বপূর্ণ এ বাহিনী।

এদিকে কাজে ফেরায় পুলিশ সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন শিক্ষার্থীরা। সকালে থানা রোড মোড়ে কর্মরত পুলিশ সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় তাদের পেশাগত দ্বায়িত্ব পালনে সব প্রকার সহযোগিতার আশ্বাস দেন শিক্ষার্থীরা।

ফুলেল শুভেচ্ছা পেয়ে ফুলপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, আমরা কাজে যোগ দিয়েছি। শিক্ষার্থীদের ফুল দিয়ে আমাদের শুভেচ্ছা জানিয়েছেন। সবাইকে সাথে নিয়ে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি বলেন পুলিশ হবে জনতার এ জন্য নতুন আত্মবিশ্বাস নিয়ে কাজ করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ