২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে শাবান, ১৪৪৭ হিজরি| সকাল ৯:১৮| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

ফুলপুরে সকালে প্রাণিসম্পদ প্রদর্শনী, দুপুরেই শেষ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪,
  • 171 Time View

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ-২০২৪ প্রদর্শনী নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) উপজেলা পরিষদ চত্বরে প্রাণিসম্পদ দপ্তর ও উপজেলা ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে তড়িঘড়ি করে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

সকালে লোক দেখানো এ প্রদর্শনী শুরু হলেও বিকাল ৩টার আগেই তা শেষ হয়ে যায়। প্রদর্শনীর বিষয়টি জানা নেই উপজেলার খামারি, প্রাণি সেবা কর্মী ও জাতীয় ও স্থানীয় পত্রিকায় কর্মরত মূলধারার সাংবাদিকদের।

জানা যায়, উপজেলায় যাঁদের মাধ্যমে গ্রাম ও ইউনিয়ন পর্যায়ে কৃষকের খামার ও গৃহপালিত পশুর চিকিৎসা করা হয় সেসব কর্মরত প্রাণি সেবা কর্মীরাও এ প্রদর্শনীর খবর পাননি।

খামারের মালিক ও পশু চিকিৎসকরা এ বিষয়ে কিছুই জানেননা। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা আলোচনা -সমালোচনার ঝড়।

চরপাড়া গ্রামের খামারি গোলাম সারোয়ার বলেন, আমি ৩০ বছর ধরে ছোট্ট একজন খামারি। ৩০ বছরের মধ্যে একবার প্রদর্শনীর খবর জানছিলাম, সেই একবারই অংশগ্রহণ করেছিলাম। শুনি সরকারিভাবে খামারিদের জন্য অনুদান আসে কই আজ পর্যন্ত তো পেলাম না! এই অনুদান কই যায়?

উপজেলা প্রাণি সেবা কর্মী সমিতির সভাপতি ফজলুল করিম বাচ্চু ও সাধারণ সম্পাদক মাওলানা আজহারুল ইসলাম বলেন, প্রতি বছরই এ প্রদর্শনীর আয়োজনের কথা জানতে পারতাম। এবার আমাদেরকে কিছুই জানানো হয়নি।

দৈনিক সংবাদ পত্রিকার ফুলপুর প্রতিনিধি ও সাংবাদিক সমিতির সভাপতি সিনিয়র সাংবাদিক নুরুল আমিন বলেন, প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর আয়োজনের বিষয়ে কিছু জানিনা। কেন আমাদের সংবাদকর্মীদের জানানো হয়নি তা বলতে পারছিনা।

যায়যায়দিন পত্রিকার ফুলপুর প্রতিনিধি সিনিয়র সাংবাদিক শাহ্ নাফিউল্লাহ সৈকত বলেন, সাংবাদিকদের না জানানোর বিষয়টি খুবই দুঃখজনক। এ প্রদর্শনীর ব্যাপারে সাংবাদিকদের জানা থাকলে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ায় তা প্রচার হলে সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হতো।

এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর বিষয়ে মাইকিং করা হয়েছে। সাংবাদিক সবাইকে তো আমি ব্যক্তিগতভাবে চিনিনা যাদেরকে চিনি তাঁদেরকে দেখা হলেই বলেছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ