১৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ| ৩রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ১২ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি| রাত ৯:৩৬| হেমন্তকাল|
শিরোনাম:
মহানন্দা ব্যাটালিয়ান ৫৯ বিজিবির ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত গফরগাঁওয়ে সাত কলেজ স্বাতন্ত্র্য রক্ষা পরিষদের মানববন্ধন প্রাথমিকের বার্ষিক পরীক্ষায় কেউ সুযোগ পাচ্ছে, আবার কেউ পাচ্ছে না চাঁপাইনবাবগঞ্জে নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় পাইকগাছায় পরিবার পরিকল্পনা কর্মচারীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালিত আদিনা কলেজের আন্ত:বিভাগ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ইতিহাস বিভাগ পাইকগাছা পৌরসভার প্রশাসক মাহেরা নাজনীনের বিদায়ী সংবর্ধনা কালীগঞ্জে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত পাইকগাছায় ৮ দলীয় শটপিচ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন ত্রিশালে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল

ফুলপুরে ১৭৬০ জন কৃষক পেল বিনামূল্যের বীজ ও সার

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:
  • Update Time : সোমবার, জুলাই ১, ২০২৪,
  • 131 Time View

ময়মনসিংহের ফুলপুরে ১৭৬০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করা  হয়েছে। আজ সোমবার সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ব্রিফিং অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন করা হয়।

এসময় কৃষকদের কে আমন মৌসুমের স্বল্প জীবনকালের জাত, বীজতলা, সার ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি সম্পর্কে অবহিত করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ. বি. এম আরিফুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার ফারুক আহাম্মেদ, সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান ফারুক, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সবুর সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান পান্না আক্তার, উপজেলা সমাজসেবা অফিসার শিহাব উদ্দিন খান।

সঞ্চালনায় ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার কামরুল হাসান কামু।

জানা যায়, ২০২৩-২৪ অর্থ বছরে খরিপ/২০২৪-২৫ আমন মৌসুমে উফশী ধানের আবাদ বৃদ্ধির লক্ষ্যে ১৭৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা কর্মসূচির মাধ্যমে বিনামূল্যে জনপ্রতি ৫ কেজি বীজ, ১০ কেজি পটাশ সার ও ১০ কেজি ডিএপি সার বিতরণ করা হবে।

ফুলপুর উপজেলা কৃষি অফিসার ফারুক আহাম্মেদ বলেন, ‘এ মৌসুমে সুস্বাদু আমন ধানের বীজ কুষকের মাঝে দেওয়া হয়েছে। ফলে আরো দুই ফসল উৎপাদন করতে পারবেন কৃষকেরা।এতে ধানের আবাদ বৃদ্ধি হবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ