২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে শাওয়াল, ১৪৪৭ হিজরি| ভোর ৫:২৫| বসন্তকাল|
শিরোনাম:
বেলাবোতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ মিছিল রাণীশংকৈলে পিআইওর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন ভৈরবে বৈধ রশিদ ছাড়া গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে ব্যবসায়ীর জরিমানা বেলাবোতে ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ পদবঞ্চিতদের ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২০ পাইকগাছায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন মোয়াজ্জেমপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সোহেল ইউএনওর মানবিকতায় অন্তঃসত্ত্বা পরিচয়হীন নারীর ঠাঁই হলো আশ্রয়ন কেন্দ্রে দীর্ঘ ২২ বছর পর বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন, সভাপতি মামুন সম্পাদক মোফাজ্জল পাইকগাছায় অবৈধ নেট-পাটা উচ্ছেদ

ফেডারেশন কাপ ফুটবলের ফাইনালে মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী-মোহামেডান

Reporter Name
  • Update Time : বুধবার, মে ১৭, ২০২৩,
  • 427 Time View

ক্রীড়া ডেস্ক :
দীর্ঘ ১৪ বছর পর ফেডারেশন কাপ ফুটবলের ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে দেশের দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল আবাহনী-মোহামেডান। আগামী ৩০ মে কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে পরস্পর মুখোমুখি হবে আকাশি-হলুদ আর সাদা-কালো শিবির।

ফেডারেশন কাপ ফুটবলের প্রথম সেমিফাইনালে টপ ফেবারিট বসুন্ধরা কিংসকে হারিয়ে ফাইনালে উঠে প্রতিপক্ষের অপেক্ষায় ছিল মোহামেডান।
গতকাল (মঙ্গলবার) দ্বিতীয় সেমিফাইনালে শেখ রাসেল ক্রীড়াচক্রকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালে মোহামেডানের প্রতিপক্ষ হয়েছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী।

২০০৯ সালে সর্বশেষ এই দুই দল ফেডারেশন কাপের ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। সেবার চ্যাম্পিয়ন হয়েছিল মোহামেডান। তারপর আবাহনী কয়েকবার ফাইনালে উঠলেও মোহামেডান উঠেছে ১৪ বছর পর। এবারও তারা পেয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী সেই আবাহনীকেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ