২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি| রাত ৩:৪০| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

বাংলাদেশে আওয়ামী লীগ আর ঠাঁই পাবে না- ইয়াসের খান চৌধুরী

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
  • Update Time : সোমবার, জুন ২৩, ২০২৫,
  • 194 Time View

ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য নান্দাইল উপজেলা বিএনপির আহবায়ক ইয়াসের খান চৌধুরী বলেছেন, বিগত দিনে আওয়ামী লীগ অনেক লুটপাট চাঁদাবাজি করেছে। এদেশের মানুষ বাংলাদেশ থেকে আওয়ামীলীগকে ঘুম, খুন ও দুর্নীতির জন্য বিতাড়িত করেছে। বাংলাদেশে আওয়ামী লীগ আর ঠাঁই পাবে না।

আজ সোমবার (২৩ জুন) গাংগাইল ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলনে নান্দাইল রোড উচ্চ বিদ্যালয়ের মাঠে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি
বিভিন্ন কারনে বিভিন্ন ব্যক্তিতে পদ দেওয়া হয়। দলের মধ্যে প্রতিযোগিতা থাকতে পারে। তাই বলে দলের মধ্যে যে কেউ সন্ত্রাসী করে তাদের দলে ঠাঁই হবে না।

যারা সামান্য পদের লোভ সামলাতে পারে না, তারা নাকি মনোনয়ন চাইবে? আর যারা দেশ নায়ক তারেক রহমানের বিরুদ্ধে যারা অবস্থান নেয় তারা বিএনপির শত্রু। আমরা জনগণের সেবা করার জন্য রাজনীতিতে এসেছি পকেট ভারি করার জন্য নয়।

নান্দাইল চৌরাস্তায় অনেকেই চাঁদাবাজি করছে। দলের নাম বিক্রি করে কেউ চাঁদাবাজি করলে ছাড় পাবে না। বিএনপির ক্ষমতায় এলে সকল ইউনিয়নের পরিষদের সেবা বিনামূল্যে পাবেন।

গাংগাইল ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলনে নান্দাইল উপজেলা বিএনপির সদস্য সচিব এনামুল কাদিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি যুগ্ম-আহ্বায়ক নাজমুল হাসান ভূইঁয়া, কাজী গোলাম মোস্তুফা, উপজেলা বিএনপির সদস্য সাইফুল আলম, আব্দুল কদ্দুছ মাস্টার, নূরুল হক নূরু, গাংগাইল ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি আবদুল্লাহ ভূইঁয়া, সাবেক সাধারণ সম্পাদক ডা: সাইফুল ইসলাম, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাসেল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বাবুল আহমেদ অনিক, উপজেলা যুবদল নেতা শাকিল মাহমুদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ