৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা শাবান, ১৪৪৭ হিজরি| বিকাল ৫:৩৬| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

বানরের অত্যাচারে অতিষ্ঠ কালীগঞ্জের মানুষ

ইসমাইল আশরাফ, লালমনিরহাট প্রতিনিধি:
  • Update Time : বৃহস্পতিবার, জুলাই ১১, ২০২৪,
  • 110 Time View

লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার বন ছেড়ে লোকালয়ে আসা এক বানরের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছেন এলাকাবাসী। গত ৭ মাস ধরে বিভিন্ন গাছের ফল, শাক-সবজি নষ্ট করছে।

গ্রামের দোকানে ঢুকে জিনিসপত্র নষ্ট করছে। মানুষকে ভয় ভিতি দেখাচ্ছে। সারাদিন এই বাড়ি থেকে ওই বাড়ি ঘুরছে বানরটি।

জানা গেছে, উপজেলার তুষভান্ডার ইউনিয়নের তুষভান্ডার বাজারের ফুলবল খেলার মাঠে ৭ মাস ধরে অবস্থান করছে একটি বানর। প্রথম কয়েকদিন এলাকার মানুষ খাবার দিয়েছে বানরকে। সবাই ভেবেছিলেন দু-একদিন পর চলে যাবে।

তবে এখনো বানরটি বনে না গিয়ে মানুষের ক্ষতি করছে। স্থানীয় মুদি ব্যবসায়ী নাছির হোসেন বলেন, বানরটি গাছের পেয়ারা, আমড়া, জাম্বুরাসহ নানা জাতের ফল নষ্ট করছে। কয়েকদিন আগে গাছ থেকে লাফিয়ে আমার দোকানে ঢুকে জিনিস নষ্ট করে ফেলে।

তাড়ানোর চেষ্টা করলে আমার শরীরে ওঠার চেষ্টা করে। ভয়ে দোকান থেকে বেরিয়ে যাই।

এ বিষয়ে লালমনিরহাটের বন বিভাগের কর্মকর্তার মুঠোফোন যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

এবিষয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জহির ইমাম জানান, তুষভান্ডার বাজার এলাকায় একটি বানর বিচরণের কথা শুনেছি। আমাদের বন বিভাগের প্রাণী সংরক্ষণ নামে বিভাগ আছে। আমি তাদের বিষয়টি অবহিত করবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ