৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ| ১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে রজব, ১৪৪৭ হিজরি| রাত ৮:৪৮| শীতকাল|
শিরোনাম:
শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে হাদিকে গুলি করা ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি বিজিবির

বানিয়াচংয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় অর্থদণ্ড

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, জুলাই ১১, ২০২৩,
  • 332 Time View

বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মাইদ্দ্যার বিল (দুই পথের মুখ) এলাকায় কৃষি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক ব্যাক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মাটি ব্যাবস্থাপনা আইন অনুযায়ী ড্রেজার মেশিন দিয়ে কৃষি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির দায়ে মাটি ব্যবসায়ী কয়েজ মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

আজ মঙ্গলবার (১১ জুলাই) বেলা ১২টায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী বিচারক মো. নাজমুল হাসান।

নূরুল ইসলাম মিয়া নামে একজন জানান, ওই মাটি ব্যবসায়ী দীর্ঘদিন যাবত অবৈধভাবে কৃষি জমি থেকে বালু উত্তোলন করায় আশপাশের বাড়ির মালিকগণ তাকে বাধা দিলেও তিনি কর্ণপাত করেননি।
এ ব্যাপারে বানিয়াচং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাজমুল হাসান জানান, ওই ব্যবসায়ী অবৈধভাবে বালু উত্তোলন করায় আইন অনুযায়ী ব্যাবস্থা নেওয়া হয়েছে।
এরকমভাবে কোন ব্যাক্তি আইন অমান্য করলেই ব্যাবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ