২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে শাওয়াল, ১৪৪৭ হিজরি| ভোর ৫:৩২| বসন্তকাল|
শিরোনাম:
বেলাবোতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ মিছিল রাণীশংকৈলে পিআইওর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন ভৈরবে বৈধ রশিদ ছাড়া গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে ব্যবসায়ীর জরিমানা বেলাবোতে ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ পদবঞ্চিতদের ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২০ পাইকগাছায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন মোয়াজ্জেমপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সোহেল ইউএনওর মানবিকতায় অন্তঃসত্ত্বা পরিচয়হীন নারীর ঠাঁই হলো আশ্রয়ন কেন্দ্রে দীর্ঘ ২২ বছর পর বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন, সভাপতি মামুন সম্পাদক মোফাজ্জল পাইকগাছায় অবৈধ নেট-পাটা উচ্ছেদ

বানিয়াচংয়ে সিএনজি দূর্ঘটনায় কাঠমিস্ত্রীর মৃত্যু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, অক্টোবর ৫, ২০২৩,
  • 306 Time View

বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের বানিয়াচংয়ে সিএনজি উল্টে দূর্ঘটনাস্থলেই এক কাঠমিস্ত্রীর মৃত্যু হয়েছে। নিহতের নাম ফয়জুর রহমান ফজু(৩২)।

তিনি বানিয়াচং উপজেলার ৩ নম্বর দক্ষিণ পূর্ব ইউনিয়নের মিয়াখানী গ্রামের ডাক্তার বাড়ীর মৃত ময়না মিয়ার পুত্র।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিকাল ৩টায় বানিয়াচং-হবিগঞ্জ সড়কের ঢালিমহল্লা এলাকার সড়কে দূর্ঘটনাটি ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত ফয়জুর রহমান বানিয়াচং থেকে যাত্রীবাহী সিএনজি অটোরিকশায় করে বানিয়াচং থেকে হবিগঞ্জ যাচ্চিলেন। পথিমধ্যে দূর্ঘটনাস্থলে সিএনজিটি পৌছলে মাঝ রাস্তায় উল্টে যায়।

এ সময় অন্যান্য সহযাত্রীরা গুরুতর আহত হলেও ফয়জুর রহমান ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। নিহত ব্যাক্তি ২ সন্তানের জনক। গত ১৫ দিন পূর্বে নিহত ব্যাক্তির বাবা মারা গেছেন।
তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বানিয়াচং বক্সিং একাডেমির পরিচালক জুয়েল রহমান জানান, তিনি সম্পর্কে আমার মামা হন। তিনি খুব ভালো মানুষ ছিলেন। তার দুটি অবুঝ সন্তান রয়েছে। মাত্র ১৫ দিন পূর্বে তার বাবার মৃত্যু হয়েছে। তার মৃত্যুতে এলাকার মানুষ খুবই কষ্ট পেয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ