২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি| রাত ৩:৫২| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত চিত্রনায়ক ফারুক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, মে ১৬, ২০২৩,
  • 439 Time View

সময় খবর ডেস্ক :
রাজধানীর কোলাহলের মাঝে সাধারণ মানুষ থেকে অসাধারণ মানুষে পরিণত হয়েছিলেন ফারুক। চলচ্চিত্র ভুবনের তারকা খ্যাতি পেয়ে হয়েছিলেন সবার মিয়া ভাই।

রুপালি পর্দার সবার প্রিয় নায়ক ফারুক আজ জীবনের হিসাবের পাঠ চুকিয়ে গ্রামের শান্ত নিবিড় পরিবেশে তার পরম শ্রদ্ধেয় বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন।

প্রয়াত চিত্রনায়ক ও বীর মুক্তিযোদ্ধা ফারুকের চতুর্থ জানাজা রাজধানীর গুলশানের আজাদ মসজিদে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে ফারুকের মরদেহ নিয়ে নিজ জেলা গাজীপুরের কালিগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়নের সোম টিওরী কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ ময়দানে তার ৫ ম জানাজা শেষে পিতার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত করা হয়।

এর আগে নায়ক ফারুকের জানাজা সিঙ্গাপুর, এফডিসি ও চ্যানেল আই প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

চিত্রনায়ক ফারুক সোমবার (১৫ মে) সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী ফারজানা পাঠান, কন্যা ফারিহা তাবাসসুম পাঠান ও পুত্র রওশন হোসেন শরৎ, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ অসংখ্য ভক্ত-অনুরাগী রেখে গেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ