২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শাবান, ১৪৪৭ হিজরি| রাত ৯:১৪| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

বাবার সঙ্গে দ্বন্দ্বে শিশু ছেলেকে কুপিয়ে জখম

Reporter Name
  • Update Time : সোমবার, জুন ১২, ২০২৩,
  • 435 Time View

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জমি নিয়ে পূর্ব বিরোধ ছিল দুই পক্ষের মধ্যে। সেই বিরোধের জেরে ১১ বছরের শিশু সন্তানকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় আজ সোমবার আহত শিশুর বাবা বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

গত শনিবার এ হামলার ঘটনা ঘটেছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার জাটিয়া ইউনিয়নের ফানুর গ্রামে। আহত শিশুর নাম মুশফিকুর রহমান রাহিন (১১)। সে ওই এলাকার মজিবুর রহমানের ছেলে।

এ ঘটনায় অভিযুক্তেরা হলেন একই ইউনিয়নের মো. আব্দুল হাইয়ের দুই ছেলে মো. শফিকুল ইসলাম (৫৫) ও মো. রফিকুল ইসলাম (৪৫)। শফিকুলের ছেলে মো. হুমায়ূন (২৬) ও স্ত্রী মোছা. আছমা আক্তার (৪৭)। রফিকুলের স্ত্রী আকলিমা আক্তার (৩৭)।

লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার জাটিয়া ইউনিয়নের ফানুর এলাকার মজিবুর রহমানের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল একই এলাকার শফিকুলসহ তাঁর ভাইদের সঙ্গে।

গত শনিবার মজিবুরের শিশুসন্তান মুশফিকুর রহমান রাহিন স্থানীয় মসজিদে মাগরিবের নামাজ পড়ার উদ্দেশ্যে বের হয়।

পথিমধ্যে অভিযুক্তরা শিশুটির পথ আটকে দেশীয় অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে গুরুতর জখম করে।

এ সময় ধারালো অস্ত্র দিয়ে কোপ দেওয়ায় শিশুটির একটি ডান হাতের একটি আঙুল বিচ্ছিন্ন এবং বাম হাতের কবজির হাড় ও রগ কেটে যায়।

শিশুটির ডাক চিৎকারে তার বাবা মজিবুর রহমান এগিয়ে গেলে তাঁর পিঠে এবং মাথায় কুপিয়ে জখম করা হয়। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় বাবা-ছেলেকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।

এ বিষয়ে ভুক্তভোগী মজিবুর রহমান বলেন, ‘আমার ছেলেটা পঞ্চম শ্রেণিতে পড়ে। ওরা যদি আমার অবুঝ ছেলেটিকে না মেরে আমাকে মারত, তাহলে আমার কোনো দুঃখ ছিল না। আমি এর বিচার চাই।’

এ ঘটনায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে জানান, দ্বন্দ্ব থাকলে বাবার সঙ্গে আছে। অবুঝ শিশুটির কী দোষ ছিল? এ ঘটনার সুষ্ঠু বিচার চান তাঁরা।

অভিযোগের বিষয়ে মন্তব্য জানতে অভিযুক্তদের বাড়িতে গেলে ঘরে তালাবন্ধ পাওয়া যায়। তাঁদের ব্যবহৃত মোবাইল নম্বরে কল দেওয়া হলেও নম্বর বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পিএসএম মোস্তাছিনুর রহমান বলেন, ‘এ ঘটনার অভিযোগ পেয়েছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ