৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ| ১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে রজব, ১৪৪৭ হিজরি| সন্ধ্যা ৭:১৭| শীতকাল|
শিরোনাম:
শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে হাদিকে গুলি করা ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি বিজিবির

বিএনপি নেতারা ঢাকায় যেতে পারবে না- এমপি রাজু

Reporter Name
  • Update Time : রবিবার, জুলাই ৩০, ২০২৩,
  • 353 Time View

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:

আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলী সদস্য ও নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য রাজিউদ্দিন আহমেদ রাজু বলেছেন, রায়পুরা থেকে বিএনপি’র কোন নেতা ঢাকায় যেতে পারবে না। তাদের প্রতিহত করো। কেউ যাতে ঘর থেকে বের হতে না পারে।

রবিবার (৩০ জুলাই) বিকেলে নরসিংদীর রায়পুরা পৌর শহরে বিএনপি-জামাতের নৈরাজ্য ও অগ্নি সস্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল শেষে রাজিউদ্দিন আহমেদ রাজু অডিটরিয়াম মাঠে দলীয় নেতাদের উদ্দেশে এ কথা বলেন তিনি।

রাজিউদ্দিন আহমেদ রাজু বলেন, ২০০১ সালের নির্বাচনের পরে বিএনপি নেতারা আমার দিকে গুলি ছুঁড়েছিল। আমার গাড়ি ভাঙচুর ও নেতাকর্মীদের ওপর অত্যাচার করেছিল। তাদের হাত থেকে কেউ ছাড় পাইনি। আমরা প্রতিহিংসার রাজনীতি করি না। এবার যদি এদিক ওদিক হয় কেউ ছাড় পাবে না। বিশৃঙ্খলা কারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করে যাব।

বিক্ষোভ মিছিলটি রায়পুরা পৌর শহরের স্বাধীনতা চত্বর থেকে শুরু হয়ে শ্রীরামপুর রাজিউদ্দিন আহমেদ রাজু অডিটরিয়াম মাঠে গিয়ে শেষ হয়। এতে আ’ লীগ ও তার সহযোগি সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।

এ সময় আরো বক্তব্য দেন উপজেলা আ’ লীগ সিনিয়র সহসভাপতি ইউনুছ আলী ভূঁইয়া, যুবলীগ সভাপতি মিলন মাস্টার, সাধারণ সম্পাদক আলমগীর কবির সরকার, ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন, আল আমিন ভূঁইয়া মাসুদ, রিয়াজ মোরশেদ খান রাসেল, মহিলা আ’ লীগ সভাপতি মমতাজ বেগম, সাধারণ সম্পাদক মাহমুদা আক্তার ডলি, উপজেলা ছাত্রলীগ সভাপতি আসাদুল হক চৌধুরী শাকিল, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম তুহিন, পৌর ছাত্রলীগ সভাপতি রাতুল চৌধুরী ও সাধারণ সম্পাদক মোমেন হাসান জয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ