৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা শাবান, ১৪৪৭ হিজরি| বিকাল ৫:০৩| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

বিজয় দিবসে এতিম-অসহায় শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ

Reporter Name
  • Update Time : শনিবার, ডিসেম্বর ১৬, ২০২৩,
  • 123 Time View

মিন্টু মিয়া, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের নান্দাইলে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে এতিম-অসহায় ও মাদ্রাসার শিশুদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।

আজ শনিবার (১৬ ডিসেম্বর) দুপুর ২ টায় উপজেলার খারুয়া ইউনিয়নের দেওয়ানগঞ্জ বাজারস্থ মাওলানা আফতাব উদ্দিন ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনায় মাদরাসার এতিম- অসহায় শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

ট্রাস্টের প্রতিষ্ঠাতা মাওলানা আফতাব উদ্দিন রাজাপুরীর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্টের চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মোহাম্মদ জুনাইদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্ট সেক্রেটারি জেনারেল আলহাজ্ব ওয়ালী উল্লাহ, ট্রাস্ট কোষাধ্যক্ষ হযরত মাওলানা আব্দুছ ছাত্তার ও ট্রাস্ট কো-অর্ডিনেটর মাওলানা তারিক জামিলসহ প্রমূখ ব্যক্তিবর্গ।

এসময় ৬ টি মাদ্রাসা ৬০ জন এতিম শিশুদের শীতবস্ত্র হিসেবে ১ টি করে ভালো মানের কম্বল প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ