৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা শাবান, ১৪৪৭ হিজরি| রাত ১১:০৪| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

বিশ্বব্যাংকের ঋণ সহায়তায় বাড়লো

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, মে ১১, ২০২৩,
  • 426 Time View

অনলাইন ডেস্ক:

বিশ্বব্যাংকের কাছ থেকে বাজেটের ঋণ সহায়তা হিসেবে ৫০৭ মিলিয়ন ডলার ঋণ পেয়েছে বাংলাদেশ। এ অর্থ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে যোগ হয়েছে। এজন্য একদিনের মধ্যেই আবারও কিছুটা ঘুরে দাঁড়িয়েছে দেশের রিজার্ভ। রিজার্ভ বেড়ে ৩০ দশমিক ৩৬ বিলিয়ন ডলারে উন্নীত হয়।

 

বুধবার (১০ মে) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক বলেন, বিশ্বব্যাংক থেকে ৫০৭ মিলিয়ন ডলার পেয়েছি। এটা রিজার্ভে যোগ হয়েছে। যার ফলে রিজার্ভ বেড়ে ৩০ দশমিক ৩৬ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। এছাড়া বিভিন্ন সংস্থা থেকে আমাদের ঋণ সহায়তা প্রক্রিয়াধীন রয়েছে। খুব শিগগিরই আমরা তাদের থেকে ঋণ সহায়তা পাবো।

এর আগে করোনার সময়ে রিজার্ভ ব্যাপকহারে বেড়ে যায়। বিশ্বব্যাপী লকডাউন থাকায় পণ্য সরবরাহ ব্যাপকহারে বিঘ্নিত হয়। এতে দেশের আমদানিও কমে যায়। একইসঙ্গে বেড়ে যায় ব্যাংকিং চ্যানেলে বা বৈধ পথে রেমিট্যান্স আসার পরিমাণ।

এর ফলে ২০২১ সালের আগস্ট মাসে প্রথমবারের মতো রিজার্ভ বেড়ে চার হাজার ৮০০ কোটি ডলার ছাড়িয়ে যায়।

করোনার পরবর্তী সময়ে কিছুটা ঘুরে দাঁড়াতে শুরু করে দেশের অর্থনীতি। তবে গত বছরের শুরুতে রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ শুরু হলে বিশ্বব্যাপী অস্থিরতা তৈরি হয়। জ্বালানিসহ খাদ্যপণ্যের দাম বেড়ে যায়। এর ফলে আমদানি খরচও বাড়ে। তবে সেই তুলনায় বাড়েনি রেমিট্যান্স ও রপ্তানি আয়। ধারাবাহিকভাবে দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রবৃদ্ধি বজায় রয়েছে। ডলার সংকট কোনোভাবেই কাটছে না। বাংলাদেশ ব্যাংককে প্রতিনিয়ত রিজার্ভ থেকে ডলার বিক্রি করছে।

এদিকে বাংলাদেশ ব্যাংকের হিসাবে রিজার্ভ তিন হাজার ৩৬ কোটি ডলার। তবে এই হিসাব মানতে নারাজ আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।

সংস্থাটির মতে, বাংলাদেশ ব্যাংকের দেখানো রিজার্ভের ৬০০ কোটি ডলার ব্যবহারযোগ্য নয়। আইএমএফ গত মার্চে সর্বনিম্ন ২২ দশমিক ৯৫ বিলিয়ন ডলার নিট রিজার্ভ রাখার লক্ষ্য নির্ধারণ করেছিল, যা পূরণ করতে পারেনি বাংলাদেশ। আগামী জুনে নিট রিজার্ভ রাখার লক্ষ্য নির্ধারণ করে দিয়েছে আইএমএফ। যার পরিমাণ ২৪ দশমিক ৪৬ বিলিয়ন ডলার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ