• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
Headline
নান্দাইলে জমি বিরোধের জেরে নিরীহ পরিবার কে হয়রানীর অভিযোগ ভৈরবে পুলিশের সাঁড়াশি অভিযানে ৫১জন আটক, মুচলেকায় ৩০ জনকে ক্ষমা বেলাবোতে শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন নোবিপ্রবিতে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১০ম ব্যাচের বিদায় সংবর্ধনা আদরের বোন পাস করেছে, নেই মাহির—কান্না যেন থামছেই না মা-বোনের মামলা বাণিজ্যের প্রতিবাদে নরসিংদীতে গ্রামবাসীর মানববন্ধন গফরগাঁওয়ে ট্রেনের ৪ বগি লাইনচ্যুত, আট ঘন্টা পর চলাচল স্বাভাবিক নোবিপ্রবির জুলাই ডকুমেন্টারিতে রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ পাইকগাছায় বাইসাইকেল, ভ্যান ও সেলাই মেশিন বিতরণ কালীগঞ্জ পৌরসভায় প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ

বিশ্ব জনসংখ্যা দিবসে পাইকগাছায় ৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানের শ্রেষ্ঠত্ব পুরস্কার

প্রতিনিধি :
প্রকাশকাল : রবিবার, ১২ জুলাই, ২০২৬

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে খুলনার পাইকগাছায় আলোচনা সভা এবং পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।

রবিবার (১২ জুলাই) বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।

স্বাগত বক্তব্যে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, পাইকগাছায় জনসংখ্যা বৃদ্ধির হার বর্তমানে ১.২৭ শতাংশ, যা জাতীয় হার ১.৩৩ শতাংশের তুলনায় কম। উপজেলায় বর্তমানে সক্ষম দম্পতির সংখ্যা ৫৯ হাজার ৪০০। এর মধ্যে ৪৪ হাজার ৫৮৭ জন পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ করেছেন। গ্রহণকারীর হার ৭৫.০৫ শতাংশ এবং প্রতি বর্গকিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব ৬৯৬ জন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায় এবং থানার ওসি (অপারেশন) জুলফিকার আলী।

অনুষ্ঠানের শেষে গত এক বছরে কর্মদক্ষতা ও সেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী, পরিবার পরিকল্পনা পরিদর্শক, পরিবার কল্যাণ পরিদর্শিকা, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ (কপিলমুনি) এবং শ্রেষ্ঠ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র (কপিলমুনি)-সহ মোট ৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা