৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ| ১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে রজব, ১৪৪৭ হিজরি| সকাল ৯:৫৮| শীতকাল|
শিরোনাম:
শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে হাদিকে গুলি করা ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি বিজিবির

বীর মুক্তিযোদ্ধা শহিদ উল্লাহ মেম্বারের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, সেপ্টেম্বর ১, ২০২৩,
  • 305 Time View

বেলাব (নরসিংদী) প্রতিনিধি:

বেলাব উপজেলার আমলাব ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য বীর মুক্তিযোদ্ধা শহিদ উল্লাহ মেম্বারের স্মরণসভা ও দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকালে উপজেলার চর উজিলাব ইউনিয়নের দেওয়ানের চর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে
বীর মুক্তিযোদ্ধা শহিদ উল্লাহ মেম্বার স্মৃতি কল্যাণ সংসদের আয়োজনে স্মরণ সভা ও দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

বীর মুক্তিযোদ্ধা শহিদ উল্লাহ মেম্বার সমাজ কল্যান স্মৃতি সংসদের সভাপতি মোঃ সামসুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি জি এম তালেব হোসেন। প্রধান আলোচক ছিলেন নরসিংদী জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও দেওয়ানের চর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি
এ এইচ আসলাম সানী(সি আইপি)।

এসময় আরও উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও ধুকুন্দী উচ্চ বিদ্যালয়ের সভাপতি ভাস্কর অলি মাহমুদ, চর উজিলাব ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আবুল কাশেম আলকাছ, বেলাব উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক রাশেদুল হাসান রাসেল, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ সাব্বির আহমেদ ভূইয়া কমল, চর উজিলাব ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আক্তারুজ্জামান, চর উজিলাব ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলবুল, দেওয়ানের চর মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মোঃ ইসলাম উদ্দিন, চর উজিলাব ইউনিয়ন পরিষদের সদস্য রহিমা খাতুন মুযূরী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ