২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে শাওয়াল, ১৪৪৭ হিজরি| সকাল ৬:৩৫| বসন্তকাল|
শিরোনাম:
বেলাবোতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ মিছিল রাণীশংকৈলে পিআইওর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন ভৈরবে বৈধ রশিদ ছাড়া গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে ব্যবসায়ীর জরিমানা বেলাবোতে ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ পদবঞ্চিতদের ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২০ পাইকগাছায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন মোয়াজ্জেমপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সোহেল ইউএনওর মানবিকতায় অন্তঃসত্ত্বা পরিচয়হীন নারীর ঠাঁই হলো আশ্রয়ন কেন্দ্রে দীর্ঘ ২২ বছর পর বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন, সভাপতি মামুন সম্পাদক মোফাজ্জল পাইকগাছায় অবৈধ নেট-পাটা উচ্ছেদ

বুড়িমারীতে অবৈধভাবে পাথরভাঙায় তিন যন্ত্র মালিককে জরিমানা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪,
  • 251 Time View

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি:
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর এলাকায় অবৈধভাবে পাথরভাঙা যন্ত্র (মেশিন) বসিয়ে পাথর ভাঙায় তিন যন্ত্র মালিককে জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ২৮ হাজার টাকা জরিমানা করা হয়।

জানা গেছে, বুড়িমারী ইউনিয়ন ও স্থলবন্দর এলাকা জুড়ে কয়েকশত পাথরভাঙা যন্ত্র বসিয়ে সকাল থেকে বিকেল পর্যন্ত পাথর ভাঙা হয়। উম্মুক্ত স্থানে পরিবেশ অধিদপ্তরের কোনো প্রকার ছাড়পত্র না নিয়ে অবৈধ প্রক্রিয়ায় দেদারছে পাথর ভাঙায় পরিবেশ দূষণ ও স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে। অবৈধভাবে পাথর ভাঙা বন্ধে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত।

পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। এ সময় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩ টি পাথর ভাঙ্গা যন্ত্রের মালিককে বায়ু দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০২২ এর ৮ ধারা মোতাবেক ২৮ হাজার টাকা জরিমানা করা হয়।

মেশিনের মালিকেরা হলেন, বুড়িমারী স্থলবন্দরের আরশি ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী রণজিত চন্দ্র রায়কে ১০ হাজার, এসএস ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী আশরাফুল আলমকে ৮ হাজার ও সওদাগর ওভারসীজ ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী হুমায়ুন কবির সওদাগরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের সময় পরিবেশ অধিদপ্তর রংপুরের সহকারী পরিচালক বিজন কুমার ও থানা পুলিশের একটি দল সঙ্গে ছিলেন।

এ বিষয়ে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল ইসলাম বলেন, ‘পরিবেশ ও বায়ু দূষণ রোধ এবং অবৈধ পাথর ভাঙা বন্ধে ভ্রাম্যমান আদালতের নিয়মিত অভিযান অব্যাহত রাখা হবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ