২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শাবান, ১৪৪৭ হিজরি| সকাল ৮:৪০| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

বেলাবতে ঈদে মিলাদুন্নবী ও জাকের পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

Reporter Name
  • Update Time : শনিবার, সেপ্টেম্বর ২৩, ২০২৩,
  • 243 Time View

নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীর বেলাবতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) ও জাকের পার্টির ৩৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ (২৩ সেপ্টেম্বর) শনিবার বিকাল ৩ ঘটিকায় উপজেলার সররাবাদ ইউনিয়ন জাকের পার্টির সভাপতি শাহ্ আলম মিয়ার বাড়িতে উক্ত আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বেলাব উপজেলা জাকের পার্টির সভাপতি মোঃ গোলাপ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা জাকের পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ওয়াইজ উদ্দিন আকন্দ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা উত্তর জাকের পার্টির সাধারন সম্পাদক ও সংসদীয় আসন নরসিংদী-৪ (বেলাব-মনোহরদী) হতে জাকের পার্টির গোলাপ ফুল প্রতীকে মনোনয়ন প্রত্যাশী সাংবাদিক ফয়সাল আহমেদ আব্দুল্লাহ।

বক্তব্য রাখেন বেলাব উপজেলা জাকের পার্টির সাধারন সম্পাদক হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম সহ জাকের পার্টির নেতৃবৃন্দ।

এ সময় (বেলাব-মনোহরদী) সংসদীয় আসন জাকের পার্টির হতে মনোনয়ন প্রত্যাশী সাংবাদিক ফয়সাল আহমেদ আব্দুল্লাাহ আগামী জাতীয় সংসদ নির্বাচন করার জন্য অভিব্যক্তি ব্যক্ত করেন। আগামী জাকের পার্টির কাউন্সিল সাফল্য মন্ডিত করতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ