৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা শাবান, ১৪৪৭ হিজরি| বিকাল ৫:৫৭| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

বেলাবতে কলেজ ছাত্রীকে শ্লীলতাহানির মামলায় প্রধান শিক্ষক গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : বুধবার, মে ১৭, ২০২৩,
  • 370 Time View

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীর বেলাবতে এক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কর্তৃক কলেজ ছাত্রীকে খালি বাসায় ডেকে নিয়ে শ্লীলতাহানির মামলায় প্রধান শিক্ষক মুক্তার হোসেনকে গ্রেপ্তার করেছে নরসিংদী সদর মডেল থানা পুলিশ।

এই ঘটনায় শিক্ষকের বিচারের দাবিতে গতকাল মঙ্গলবার দুপুরে বেলাব উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বারৈচা বাসস্টান্ডে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। পরে উপজেলা প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিচারের আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই প্রেক্ষিতে মঙ্গলবার রাতে ভিকটিম বাদী হয়ে প্রধান শিক্ষক মুক্তার হোসেনকে আসামী করে সদর মডেল থানায় মামলা দায়ের করলে রাতেই আসামীকে গ্রেপ্তার করে পুলিশ।

উল্লেখ, বেলাব উপজেলার খামারের চর এ.এন.এম উচ্চ বিদ্যালয়ের বিবাহিত প্রধান শিক্ষক মুক্তার হোসেন ওই স্কুলের এক সাবেক ছাত্রী ও বর্তমানে কলেজ ছাত্রীকে দাওয়াতে নিয়ে যাবার কথা বলে নরসিংদী পৌরসভার ভাগদীর বেলদি এলাকায় তার খালি বাসায় ডেকে নেন।

পরে সেখানে ফ্ল্যাটবাড়ি লিখে দেয়াসহ বিভিন্ন প্রলোভন দেখিয়ে তার সাথে অশালীন আচরণ ও শ্লীলতাহানির চেষ্টা করেন। গোপনে মোবাইল ফোনে এই ঘটনার অডিও রেকর্ড করে রাখেন ওই ছাত্রী। প্রধান শিক্ষক মুক্তার হোসেন এর এসব অশোভন ঘটনা ম্যাসেঞ্জারে অন্যদের জানানোর স্ক্রীনসটসহ সোমবার রাতে প্রধান শিক্ষকের ছবিসহ ওই অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভাইরাল হওয়ার পর এই ঘটনায় বিক্ষুদ্ধ হয়ে উঠেন বিদ্যালয়ে শিক্ষার্থী ও এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ