৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা শাবান, ১৪৪৭ হিজরি| বিকাল ৫:২১| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

বেলাবতে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, অক্টোবর ১৯, ২০২৩,
  • 329 Time View

বেলাব (নরসিংদী) প্রতিনিধি:

অবিলম্বে ইজরাইলী আগ্রাসন ও নির্বিচারে বোমা হামলা চালিয়ে নারী ও শিশু হত্যা বন্ধের দাবীতে এবং স্বাধীনতাকামী ফিলিস্তিনের নির্যাতিত মজলুম মুসলমান পক্ষে সংহতি প্রকাশ করে বেলাবতে বিক্ষোভ মিছিল ও সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ (১৯ অক্টোবর) বৃহস্পতিবার সকালে উপজেলা বারৈচা বাসস্ট্যান্ডে বেলাব উপজেলার সর্বস্তরের তৌহিদী জনতা এই বিক্ষোভ মিছিল ও সংহতি সমাবেশের আয়োজন করে।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বারৈচা নুরে মদিনা মাদ্রাসার মুহতামিম ও রহিমের কান্দি জামে মসজিদের খতীব হযরত মাওলানা মুফতি মোঃ মাকবুল হোসেন, দুলাল কান্দি মাদ্রাসার মুহতামিম মাওলানা মুফতি হোসাইন আহমদ, নিলক্ষীয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা মুফতি ইলিয়াস আহমেদ, চর উজিলাব বাজার মসজিদের খতীব মাওলানা বিল্লার হোসেন, যুবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মোঃ সোহরাব হোসাইন প্রমুখ।

এসময় হাজারো ধর্মপ্রাণ মুসলিম জনতা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা, ফিলিস্তিনের সাধারণ মুসলিমদের উপর ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলার প্রতিবাদ জানান। তারা বিশ্ব নেতাদের ফিলিস্তিনের পক্ষ দাঁড়ানোর অনুরোধ জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ