২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে শাবান, ১৪৪৭ হিজরি| রাত ৩:০৯| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

বেলাবতে দৃষ্টিনন্দন শহিদ মিনার নির্মাণ কাজ উদ্বোধন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, জানুয়ারি ১৬, ২০২৪,
  • 134 Time View

বেলাব (নরসিংদী) প্রতিনিধি:

নরসিংদীর বেলাব উপজলার আমলাব ইউনিয়নের ধুকুন্দি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে দৃষ্টিনন্দন শহিদ মিনার নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

আজ (১৬ জানুয়ারী) সোমবার সকাল ১১ ঘটিকায় বিদ্যালয়ের সভাপতি ভাস্কর অলি মাহমুদ শহিদ মিনার নির্মাণ কাজের উদ্বোধন করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মনিরুজ্জামানের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মোঃ নুরুল ইসলাম, মোঃ বাদল মিয়া, বিশিষ্ট সমাজ সেবক ও সাবেক সহকারী শিক্ষক সালাউদ্দিন প্রধান, মোঃ তাজুল ইসলাম, ইমতিয়াজ আহমেদ জয়সহ শিক্ষক – শিক্ষার্থী বৃন্দ।

এ সময় সভাপতি ভাস্কর অলি মাহমুদ বলেন, বিদ্যালয়ের শিক্ষার্থীরা যেন ভাষা শহিদদের সম্পর্কে আরও ভালো ভাবে জানতে পারে, জ্ঞান চর্চা করতে পারে সে জন্য দৃষ্টিনন্দন শহীদ মিনার স্থাপনের উদ্যোগ নিয়েছি। ২১শে ফেব্রুয়ারী শুধু একটি দিন নই, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিবেসে স্বীকৃত।শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শনের জন্য আমরা নান্দনিক একটি শহীদ মিনার নির্মানের চেষ্টা করব।

শহীদ মিনার নির্মানের কাজ শুরু হওয়াতে এলাকাবাসী ও স্কুলের শিক্ষাথীরা আনন্দিত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ