২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে শাওয়াল, ১৪৪৭ হিজরি| রাত ৯:৩৩| বসন্তকাল|
শিরোনাম:
বেলাবোতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ মিছিল রাণীশংকৈলে পিআইওর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন ভৈরবে বৈধ রশিদ ছাড়া গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে ব্যবসায়ীর জরিমানা বেলাবোতে ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ পদবঞ্চিতদের ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২০ পাইকগাছায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন মোয়াজ্জেমপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সোহেল ইউএনওর মানবিকতায় অন্তঃসত্ত্বা পরিচয়হীন নারীর ঠাঁই হলো আশ্রয়ন কেন্দ্রে দীর্ঘ ২২ বছর পর বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন, সভাপতি মামুন সম্পাদক মোফাজ্জল পাইকগাছায় অবৈধ নেট-পাটা উচ্ছেদ

বেলাবতে নৌকার পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ডিসেম্বর ২১, ২০২৩,
  • 150 Time View

বেলাব (নরসিংদী) প্রতিনিধি:

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নরসিংদী-৪ আসনে আওয়ামীলীগের প্রার্থী ও শিল্পমন্ত্রী অ্যাড. নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ (২১ ডিসেম্বর) বৃহস্পতিবার বিকালে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ৬নং ওর্য়াড আওয়ামীলীগের আয়োজনে দড়িকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

দ্বাদশ সংসদ নির্বাচনে ভোটারদের ভোট কেন্দ্রে নিয়ে আসতে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য নেতাকর্মীদের আহ্বান জানান নরসিংদী জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নজরুল মজিদ মাহমুদ স্বপন।

তিনি আরো বলেন, নৌকার পক্ষে কাজ করার পাশাপাশি ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোটার উপস্থিতির মাধ্যমে নৌকা মার্কার বিজয় সুনিশ্চিত করতে হবে।

বেলাব উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মাষ্টারের সভাপতিত্বে ও নারায়ণপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সাদেকের পরিচালনায় উপস্থিত ছিলেন বেলাব উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান খান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার খালেদা, নরসিংদী জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক মোঃ মেরাজ মাহমুদ মিরাজ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক মোঃ শরিফ উদ্দিন খান মোমেন, নারায়ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মজিবুর রহমান, নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ কাওসার কাজল, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক রুহুল কুদ্দুস, নারায়ণপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ খোরশেদ আলম, ৬নং ওর্য়াড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আফাজ উদ্দিন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ