৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা শাবান, ১৪৪৭ হিজরি| সন্ধ্যা ৬:০৬| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

বেলাবতে বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Reporter Name
  • Update Time : শনিবার, সেপ্টেম্বর ২, ২০২৩,
  • 323 Time View

বেলাব (নরসিংদী) প্রতিনিধি:

নরসিংদীর বেলাব উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ (২ সেপ্টেম্বর) শনিবার সকালে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে উপজেলার হোসেন আলী কলেজ মাঠ সংলগ্ন আহসান হাবিব বিপ্লবের বাসভবনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বেলাব উপজেলা বিএনপির আহবায়ক আহসান হাবিব বিপ্লবের সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুল কাদির জলিলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সদস্য ও মনোহরদী উপজেলা বিএনপির আহবায়ক সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সরদার সাখাওয়াত হোসেন বকুল।

এ সময় আরো উপস্থিত ছিলেন বাজনাব ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বেনজির আহম্মেদ,পাটুলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মতিউর রহমান,আমলাব ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুল আউয়াল ভূঁইয়া,বেলাব উপজেলা যুবদলের আহবায়ক আক্তার হোসেন,সদস্য সচিব বিপ্লব হোসেন,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আতাউর রহমান বাচ্চু’সহ বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সরদার সাখাওয়াত হোসেন বকুল দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ