২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি| রাত ৪:০৯| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

বেলাবতে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২১, ২০২৩,
  • 180 Time View

নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর বেলাবতে মাদক, ইভটিজিং, বাল্য বিবাহ রোধ এবং শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৬ জুন) সকালে উপজেলার সুটুরিয়া ফজলুল হক খান দাখিল মাদরাসা মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মাদরাসা কর্তৃপক্ষের আয়োজনে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র মাদরাসা পরিচালনা পর্ষদের সভাপতি ও মনোহরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম খান বীরু। সমাবেশে বক্তব্য রাখেন বেলাব উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ মতিউর রহমান, একাডেমিক সুপারভাইজার ভূপতি রঞ্জন সূত্রধর, সাংবাদিক আসাদুজ্জামান নূর, ইমাম হোসেন রিপন, মাদরাসার সুপারিন্টেন্ডেন্ট মো. সিদ্দিকুর রহমান, সহকারী সুপারিন্টেন্ডেন্ট মো. জাকির হোসাইন প্রমুখ।

এ সময় মাদরাসার শিক্ষক মন্ডলী, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, মাদক, ইভটিজিং, জঙ্গি, বাল্য বিবাহ, চুরি, ডাকাতি ও সামাজিক অবক্ষয় প্রতিরোধে সকল শিক্ষার্থীদের সচেতনতা প্রয়োজন। শিক্ষার্থীদের সহযোগিতায় সন্ত্রাস মুক্ত সুস্থ্য সমাজ গড়ে উঠবে এবং দেশ ও জাতির উন্নয়ন সম্ভব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ