২৫শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ| ৯ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে রজব, ১৪৪৭ হিজরি| রাত ১২:২৫| শীতকাল|
শিরোনাম:
শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে হাদিকে গুলি করা ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি বিজিবির

বেলাবতে শিল্পপতি কাদির মোল্লাকে সংবর্ধনা

Reporter Name
  • Update Time : শনিবার, অক্টোবর ২১, ২০২৩,
  • 295 Time View

বেলাব (নরসিংদী) প্রতিনিধি:

নরসিংদীর বেলাব উপজেলার বারৈচা বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ হতে মজিদ মোল্লা ফাউন্ডেশনের চেয়ারম্যান, থার্মেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শিক্ষাবন্ধু আবদুল কাদির মোল্লাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

গতকাল (২১ অক্টোবর) দুপুর ২ ঘটিকায় উপজেলার বারৈচা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বারৈচা বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ জায়েদুল হোসেন ভূঞা কামরুলের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক মোঃ মোস্তফা কামালের সার্বিক ব্যবস্থাপনায়
সংর্বধিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবদুল কাদির মোল্লা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শমসের জামান ভূঁইয়া রিটন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মনিরুজ্জামান খাঁন, চর উজিলাব ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম সম্রাট প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে আবদুল কাদির মোল্লা বলেন, মানুষ মানুষের কল্যাণে কাজ করবে। এটাই হওয়া উচিত। আমি যতো দিন বেঁচে থাকবো মানুষের কল্যাণে কাজ করে যাবো। কারণ অর্থ সংকট যে কতো বড় সমস্য তা আমি ও আমার পরিবার ভালো করে অবগত আছি। এ সংকটে আমি ও ছিলাম তাই আমার কাছে কেউ সাহায্যের জন্য গেলে আমি তাকে নিরাশ করি না। আমি শতশত মসজিদ নির্মাণ করেছি, স্কুল কলেজ নির্মাণ করেছি, মাদ্রাসা ও এতিমখানা নির্মাণ করেছি। এসবই করতে পেরেছি আল্লাহ আমায় সেই ক্ষমতায় দিয়েছে। বারৈচা বালিকা উচ্চ বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন মজিদ মোল্লা ফাউন্ডেশনের পক্ষ হতে কাজ করার ঘোষনা দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ