২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শাবান, ১৪৪৭ হিজরি| সন্ধ্যা ৭:১৮| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

বেলাবতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : রবিবার, নভেম্বর ৫, ২০২৩,
  • 158 Time View

বেলাব (নরসিংদী) প্রতিনিধি:

নরসিংদীর বেলাব উপজেলার লক্ষীপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এবং বারৈচা অনার্স কলেজের গভর্নিং বডির সদস্য মোঃ কামরুল ইসলাম বিএসসির স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ( ৪ নভেম্বর) বিকাল ৩ ঘটিকায় উপজেলার নারায়ণপুর ইউনিয়নের কাঠালতলা মোড়ে ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে উক্ত স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

নারায়নপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মজিবুর রহমানের সভাপতিত্বে এবং সুমন প্রধানের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পরিষদের সদস্য মোঃ মেরাজ মাহমুদ মিরাজ, ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের কার্যনির্বাহী সদস্য খোকন মাহমুদ নির্ঝর, নারায়নপুর ইউপি চেয়ারম্যান মো. কাউসার কাজল, বারৈচা বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা আঃ জব্বার মাস্টার, নারায়ণপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ খোর্শেদ আলম, সাধারণ সম্পাদক মোঃ সাদেক মিয়া, এ.এন.এম উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মোঃ কবির হোসেন, নারায়ণপুর ইউনিয়ন ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ মাহফুজুল হক মামুন প্রমূখ।

উল্লেখ্য গত ২২ অক্টোবর হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে ইন্তেকাল করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ