৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে রজব, ১৪৪৭ হিজরি| বিকাল ৩:৫০| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

বেলাবতে সামাজিক-সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত

আলমগীর পাঠান
  • Update Time : বৃহস্পতিবার, মে ১১, ২০২৩,
  • 464 Time View

বেলাব (নরসিংদী) প্রতিনিধি:

নরসিংদীর বেলাব উপজেলার চর উজিলাব ইউনিয়নে সামাজিক-সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১২ মে) দুপুর ১২.৩০ টায় চর উজিলাব ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়ন পরিষদের হলরুমে এই সামাজিক-সম্প্রীতি কমিটির সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

চর উজিলাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ শফিকুল ইসলাম সম্রাটের সভাপতিত্বে ও ইউনিয়ন পরিষদের সচিব মোঃ বিলাল হোসেনের পরিচালনায় উপস্থিত ছিলেন চর উজিলাব ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আবুল কাসেম আলকাছ,বারৈচা বাজার বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোঃ কবির আহমেদ প্রমুখ।

এছাড়াও উক্ত কমিটির সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

চেয়ারম্যান সৈয়দ শফিকুল ইসলাম সম্রাট বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি হলো নানা সম্প্রদায়ের মানুষের মধ্যকার সম্প্রীতি ও ভালোবাসা। আমাদের সমাজে বহু ধর্ম, ভাষা ও জাতির লোক বসবাস করে।

সমাজে বসবাসরত সব সম্প্রদায়ের মধ্যে পরস্পর ঐক্য, সংহতি ও সহযোগিতার মনোভাব হলো সাম্প্রদায়িক সম্প্রীতি। মানব সমাজে শান্তি প্রতিষ্ঠায় ভাতৃত্ববোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন ব্যক্তিগন এ জীবনে যথাযথভাবে এগুলো অনুশীলন করে থাকবেন। ভাতৃত্ববোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতি না থাকলে কোন জাতি উন্নতি করতে পারে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ