২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি| রাত ১১:০০| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

বেলাবতে হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতন ও চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, জুলাই ২৫, ২০২৩,
  • 327 Time View

বেলাব (নরসিংদী) প্রতিনিধি:

নরসিংদীর বেলাবতে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতন ও চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল দুপুরে বেলাব উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের লক্ষীপুর মিস্ত্রীপাড়া সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের লোকদের হত্যার হুমকি, নারী নির্যাতনও চাঁদাবাজির বিরুদ্ধে এ মানববন্ধন করা হয়।

এসময় নারী-পুরুষরা বিভিন্ন প্লেকার্ড নিয়ে প্রতিবাদ জানায়। মানববন্ধন শেষে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগপত্র দেন।

মানববন্ধনে ভূক্তভোগীদের পক্ষে লিখিত অভিযোগ পাঠ করেন পল্টন সূত্র ধর। তিনি অভিযোগ করে বলেন, আমাদের সম্প্রদায়ের বিজয় সূত্রধর ও সুজন সূত্র ধরের সহযোগিতায় একই এলাকার আঃ সালাম মিয়ার ছেলে রফিকুল ইসলাম ও রফিক মিয়ার দুই ছেলে রুবেল, জুয়েল,আনিসুর রহমানের ছেলে আলমাছ ও মিলন মিলার ছেলে মামুনসহ ১৫-১৬ জনের একটি সন্ত্রাসীদল বিভিন্ন সময় মিস্ত্রি পাড়ায় হুমকি দিয়ে চাঁদা দাবি করে আসছে।

তারা বিভিন্ন সময় সামাজিক ও ধর্মীয় কাজে চাঁদা দাবি করে আসছে। কেউ চাঁদা দিতে অস্বীকার করলে প্রকাশ্যে হত্যার হুমকি প্রদান করে ও বাড়িতে হামলা চালিয়ে মহিলাদের মারধর করে। তারা বিভিন্ন বাড়িতে প্রকাশ্যে মাদক সেবন করে। তাদের ভয়ে এলাকার কেউ মুখ খুলতে চায় না। এমতাবস্থায় পাড়ার লোকজন চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এব্যাপারে অভিযুক্ত রফিক মিয়া বলেন, আমার উপর আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট, কতিপয় লোকদের টাকার বিনিময়ে এখানে এনে মানববন্ধন করিয়েছে। আমি সুষ্ঠ তদন্তের দাবি করছি।

নারায়নপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ কাউসার কাজল বলেন, এ ব্যাপারে আমাকে গতকাল অবগত করেছে। আমি উভয় পক্ষকে সুষ্ঠ বিচারের আশ্বাস দিয়েছি।

বেলাব উপজোলা নির্বাহী কর্মকর্তা আয়শা জান্নাত তাহেরা বলেন, আমি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ