২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শাবান, ১৪৪৭ হিজরি| বিকাল ৩:২৯| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

বেলাবতে ২য় শ্রেণির ছাত্রী ধর্ষন চেষ্টা বিচারের দাবিতে মানববন্ধন

Reporter Name
  • Update Time : রবিবার, সেপ্টেম্বর ১০, ২০২৩,
  • 310 Time View

নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীর বেলাবতে এন.কে.এম স্কুল এন্ড হোমস এর ২য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার প্রতিবাদে বাংলাদেশ মহিলা পরিষদ বেলাব উপজেলা সাংগঠনিক শাখার উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ (১০ সেপ্টেম্বর) রবিবার সকাল ৯.৩০ টার উপজেলার আমলাব ইউনিয়নের রাজারবাগ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও রাজারবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মুখে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। রাজারবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালযের শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় অভিভাবকেরা এ কর্মসূচিতে অংশগ্রহন করেন।

বাংলাদেশ মহিলা পরিষদ বেলাব সাংগঠনিক জেলা শাখার সভানেত্রী বারেয়া খাতুন শান্তির সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা শাখার সহ-সভাপতি নাজমুন নাহার আমিনা, সাংগঠনিক সম্পাদক খালেদা শারমিন, আন্দোলন সম্পাদক মিনতী রানী সূত্রধর প্রমূখ।

বক্তারা নির্যাতিতা ছাত্রীর পরিবারের নিরাপত্তা নিশ্চিতকরন ও বিলম্বে ধর্ষণ চেষ্টা আসামি বশির সরকারকে গ্রেফতার পূর্বক বিচারের দাবি জানান যেন রকম ঘটনা আর কারো সাথে যেন না ঘটে।

উল্লেখ্য, গত ৩০ আগস্ট অভিযুক্ত বশির আহমেদ সরকারের শিশু কন্যা সিদরাতুল আফ্রার সাথে উক্ত শিশুটি খেলা করছিল। অভিযুক্ত বশির আহমেদ শিশুটিকে ডেকে নিজের ঘরের ড্রয়িং রুমে নিয়ে জোড়পূর্বক ধর্ষনের চেষ্ঠা করে।

উক্ত ঘটনায় শিশুটির মা বাদি হয়ে চলতি মাসের ৪ তারিখে বেলাব থানায় নারীও শিশু নির্যাতন দমন আইন ২০০০ সংশোধিত ২০২০ আইনে ধর্ষন চেষ্টার অভিযোগ এনে মামলা দায়ের করেন। মামলা নং ৪/৯। মামলা দায়ের পর থেকে অভিযুক্ত বশির আহমেদ পলাতক রয়েছে।

তবে মামলা দায়েরের পর এক সপ্তাহ অতিক্রম হলেও পুলিশ এখনো তাকে আটক করতে পারেনি। অভিযুক্ত বশির আমলাব ইউনিয়নের কান্দুয়া গ্রামের মৃত আসমত আলী সরকারের ছেলে সে স্থানীয় ইটভাটার মালিক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ