২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি| রাত ৯:৪৫| বসন্তকাল|
শিরোনাম:
মনোহরদীতে ফসলি জমির মাটি কাটায় ভেকু ও ট্রলি জব্দ মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

বেলাব উপজেলা নির্বাচন কর্মকর্তার বদলিজনিত বিদায়

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, সেপ্টেম্বর ১২, ২০২৩,
  • 153 Time View

বেলাব (নরসিংদী) প্রতিনিধি:

নরসিংদীর বেলাব উপজেলা নির্বাচন কর্মকর্তা শেখ মোহাম্মদ আদিল বদলি হয়েছেন। তিনি হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলায় নির্বাচন কর্মকর্তা হিসেবে যোগদান করেন।

এ উপলক্ষে আজ মঙ্গলবার উপজেলা নির্বাচন কার্যালয়ের আয়োজনে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। একই দিন নতুন নির্বাচন কর্মকর্তা হিসেবে সোমা যাদব যোগদান করেন।

নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, শেখ মোহাম্মদ আদিল ২০১৮ সালের ৬ জুন বেলাব উপজেলায় নির্বাচন কর্মকর্তা হিসেবে যোগদান করেন। দীর্ঘ প্রায় সাড়ে ৫ বছর বেলাব উপজেলায় নির্বাচনের দায়িত্ব পালন, ভোটার তালিকা হালনাগাদ, সংশোধনসহ যাবতীয় কার্যক্রম অত্যন্ত সুনামের সাথে পালন করেছেন।

বিদায়ী নির্বাচন কর্মকর্তা শেখ মোহাম্মদ আদিল বলেন, প্রায় সাড়ে পাঁচ বছর বেলাব উপজেলার সর্বসাধারণের কতটুকু প্রত্যাশা পূরণ করতে পেরেছি জানিনা। তবে চেষ্টা করেছি সাধ্যমত সেবা দেওয়ার জন্য। আমি মনে করি কোনো প্রকার হয়রানি ছাড়া নির্বিঘ্নে বেলাব বাসিকে সর্বোচ্চ মেধা এবং শ্রম দিয়ে নাগরিক সেবা দিতে সক্ষম হয়েছি।

উল্লেখ্য, নব যোগদানকৃত নির্বাচন কর্মকর্তা এর আগে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার নির্বাচন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ