৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা শাবান, ১৪৪৭ হিজরি| বিকাল ৫:৪৬| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

বেলাব উপজেলা মহিলা শ্রমিকলীগের সভাপতি রহিমা সম্পাদক শেফালী

Reporter Name
  • Update Time : শনিবার, সেপ্টেম্বর ৩০, ২০২৩,
  • 297 Time View

বেলাব (নরসিংদী) প্রতিনিধি:

আওয়ামী লীগের সহযোগী সংগঠন মহিলা শ্রমিকলীগের বেলাব উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে রহিমা বেগমকে সভাপতি এবং শেফালী বেগমকে সাধারণ সম্পাদক করা হয়।

গত ২৯ সেপ্টেম্বর শুক্রবার রাতে জাতীয় মহিলা শ্রমিকলীগ নরসিংদী জেলা শাখা আহবায়ক নুরুন নাহার বেগম ও সদস্য সচিব নাসরিন ইসলাম (সবুজ) কমিটিতে স্বাক্ষর করেন। প্রেস বিজ্ঞপ্তিতে আগামী আগামী ২০ অক্টোবর ২০২৩ এর মধ্যে কমিটি পুর্নাঙ্গ করে কেন্দ্রীয় দফতরে জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়।

দীর্ঘদিন দিন পর উপজেলা মহিলা শ্রমিকলীগের কমিটির অনুমোদন দেওয়ায় সংগঠনের তৃনমুল নেতাকর্মীরা আনন্দিত।

কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি সবিতা রানী, জুলেখা বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক রহিমা বেগম, সাংগঠনিক সম্পাদক তুরজাহা খানম, দপ্তর সম্পাদক জুয়েনা, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোসা. সামিরা, অর্থ বিষয়ক সম্পাদক লুৎফর নাহার, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক আকলিমা বেগম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ফারহানা আক্তার, কার্যকরী সদস্য খাদিজা বেগম, রোজিনা আক্তার, রিতা আক্তার, দুলেনা বেগম ও নীলুফা বেগম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ