২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| ৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে শাওয়াল, ১৪৪৭ হিজরি| সন্ধ্যা ৬:২৯| বসন্তকাল|
শিরোনাম:
বেলাবোতে ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ পদবঞ্চিতদের ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২০ পাইকগাছায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন মোয়াজ্জেমপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সোহেল ইউএনওর মানবিকতায় অন্তঃসত্ত্বা পরিচয়হীন নারীর ঠাঁই হলো আশ্রয়ন কেন্দ্রে দীর্ঘ ২২ বছর পর বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন, সভাপতি মামুন সম্পাদক মোফাজ্জল পাইকগাছায় অবৈধ নেট-পাটা উচ্ছেদ পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত, ভারতীয় নাগরিককে ধরে আনল এলাকাবাসী পাটগ্রামে আদম ফাউন্ডেশনের বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান নরসিংদীতে ছয় মাসে প্রশাসনে স্বচ্ছতা ও গতির মেলবন্ধন, ডিসির কার্যক্রমে জনমুখিতা বৃদ্ধি

বেলাব প্রেসক্লাবের নতুন সভাপতি নিলু সম্পাদক আমিনুল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ডিসেম্বর ২৬, ২০২৩,
  • 123 Time View

হারুনূর রশিদ:

নরসিংদীর বেলাব প্রেসক্লাবের ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার(২৬ ডিসেম্বর)উপজেলা পরিষদ হলরুমে সকাল ১০ টা হতে দুপুর ২ টা পর্যন্ত একটানা ভোট গ্রহন হয়।

জানা যায়, বেলাবো প্রেসক্লাব নির্বাচনে তৃতীয় বারের মতো দৈনিক আজকের বসুন্ধরা’র স্টাফ রিপোর্টার মোশারফ হোসেন নিলু সভাপতি এবং মাই টিভি’র বেলাব উপজেলা প্রতিনিধি মো.আমিনুল হক সাধারণ সম্পাদক, দৈনিক কালবেলার উপজেলা প্রতিনিধি আলমগীর পাঠান কোষাধ্যক্ষ নির্বাচিত হন।

নির্বাচনে আগে সিনিয়র সহ-সভাপতি স্বপন মাহমুদ, সাংগঠনিক সম্পাদক ফরিদুজ্জামান কোষাধ্যক্ষ আলমগীর পাঠান এই তিনজন স্ব স্ব পদে একক প্রার্থী হওয়ায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

অবশিষ্ট সভাপতি ও সাধারণ সম্পাদক এ দুটি পদে ভোট গ্রহন সম্পন্ন করা হয়। নির্বাচনে ২২ জনের মধ্যে ২১ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আগামী তিন বছরের জন্য সভাপতি ও সাধারন সম্পাদক নির্বাচিত করেন।

নির্বাচন কমিটির আহবায়ক স্বপন মাহমুদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আ. যুবলীগের কার্যনির্বাহী সদস্য খোকন মাহমুদ নির্ঝর, মফস্বর সাংবাদিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি সোহেল আহমেদ, নরসিংদী সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহাদাৎ হোসেন রাজু, সহ সভাপতি খন্দকার আমির হোসেন, রায়পুরা উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক তন্ময় সাহা, আমলাব ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মিয়া মোহাম্মদ হেলিম, প্রমূখ।

সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন নরসিংদীর কাগজ পত্রিকার সম্পাদক এম এ আওয়াল এবং বেলাব পাইলট মর্ডান মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক প্রবীর কুমার ঘোষ।

পরে বিভিন্নজনরা নব নির্বাচিতদের ফুলেল মালা দিয়ে শুভেচ্ছা জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ