২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে শাওয়াল, ১৪৪৭ হিজরি| সকাল ৬:৪৭| বসন্তকাল|
শিরোনাম:
বেলাবোতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ মিছিল রাণীশংকৈলে পিআইওর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন ভৈরবে বৈধ রশিদ ছাড়া গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে ব্যবসায়ীর জরিমানা বেলাবোতে ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ পদবঞ্চিতদের ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২০ পাইকগাছায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন মোয়াজ্জেমপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সোহেল ইউএনওর মানবিকতায় অন্তঃসত্ত্বা পরিচয়হীন নারীর ঠাঁই হলো আশ্রয়ন কেন্দ্রে দীর্ঘ ২২ বছর পর বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন, সভাপতি মামুন সম্পাদক মোফাজ্জল পাইকগাছায় অবৈধ নেট-পাটা উচ্ছেদ

বেলাব-মনোহরদী আসনের জাকের পার্টির কাউন্সিল অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, নভেম্বর ৩, ২০২৩,
  • 152 Time View

বেলাব (নরসিংদী) প্রতিনিধি:

নরসিংদীতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নরসিংদী-৪ (বেলাব- মনোহরদী) আসনে জাকের পার্টির কাউন্সিল অধিবেশন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (৩ নভেম্বর) বিকালে উপজেলার বারৈচা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জাকের পার্টির কাউন্সিল অধিবেশন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বেলাব উপজেলা জাকের পার্টির সভাপতি মোঃ গোলাপ মিয়ার সভাপতিত্বে ও নরসিংদী জেলা জাকের পার্টি (উত্তর) সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ আব্দুল্লার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টির কেন্দ্রীয় কমিটির মহাসচিব শামীম হায়দার।

এ সময় বক্তব্য রাখেন জাকের পার্টির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মুরাদ হোসেন জামাল,মাহবুবুর রহমান হায়দার, আব্দুল লতিফ খান যুবরাজ, শেখ নজরুল ইসলাম লিটন, মুফতি শরিফুল ইসলাম সাইফ, মুফতি মাসুম বিল্লাহ, রবি উল্লাহ রবি, জাকের পার্টির যুবসেচ্ছাসেবক ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোর্শেদ হাসান জামাল, জাকের পার্টির কেন্দ্রীয় কমিটির মৎসজীবী ফ্রন্টের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন।

আরও উপস্থিত ছিলেন যুব হিন্দু ভক্তফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সম্পাদক বিপ্লব কুমার বনিক, আব্দুর রশিদ হাওলাদার, নজরুল ইসলাম, মহিউদ্দিন ফকির, কাওছার আহমেদ চাঁদপুরী, বেলাব- মনোহরদী হতে সংসদ সদস্য পদপ্রার্থী প্রফেসর ওয়াইজ উদ্দিন আকন্দ প্রমূখ।

প্রধান অতিথি জাকের পার্টির কেন্দ্রীয় মহাসচিব শামীম হায়দার নরসিংদীর-৪ (বেলাব -মনোহরদী) সংসদীয় আসন থেকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাকের পার্টির প্রার্থী কাউন্সিলের মাধ্যমে নির্বাচিত প্রফেসর ওয়াইজ উদ্দিন আকন্দ এর নাম ঘোষনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ