২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি| রাত ৪:৪৩| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

ভাই হত্যার পর মুসল্লীবেশে তাবলীগ জামাতে আত্মগোপন, তিনমাস পর গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : বুধবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৪,
  • 146 Time View
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর মনোহরদীতে সহোদর ভাইকে বল্লম দিয়ে আঘাত করে হত্যার পর তাবলীগ জামাতে মুসল্লীবেশে আত্মগোপনে ছিলেন আওলাদ হোসেন মোল্লা (৫০)। যদিও শেষ রক্ষা হয়নি। তিনমাস পর পুলিশের জালে আটক হয়েছেন তিনি। তিনি একদুয়ারিয়া ইউনিয়নের সৈয়দেরগাঁও গ্রামের হেলাল উদ্দিন মোল্লার ছেলে।
বুধবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাশেম ভুঁইয়া। তিনি জানান, মনোহরদী থান পুলিশের একটি টিম তথ্য প্রযুক্তির সহায়তায় নড়াইল জেলার সদর উপজেলার সীমাখালী এলাকার একটি মসজিদ থেকে আওলাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়।
মামলা সূত্রে জানা যায়, আওলাদ হোসেন মোল্লার সঙ্গে তার বড় ভাই আহসান উল্লাহ মোল্লার জমি সংক্রান্ত বিরোধ চলছিল। বিষয়টি স্থানীয়ভাবে সালিসের মাধ্যমে মিমাংসা করা হয়।
কিছুদিন পর আওলাদ হোসেন মোল্লা ওই রায় অমান্য করেন। এর জের ধরে গত বছরের ৯ নবেম্বর সকাল ৯টার দিকে আওলাদ হোসেন মোল্লা পূর্বপরিকল্পিতভাবে আহসান উল্লাহকে বাড়ীর পূর্ব পাশের রাস্তায় একা পেয়ে বল্লাম দিয়ে কোমড়ের বাম দিকে নিচের অংশে আঘাত করে। এতে গুরুতর হয়ে মাটিতে পড়ে যান আহসান উল্লাহ।
পরে তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে প্রথমে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে নরসিংদী জেলা হাসপাতালে নেওয়া হয়। একদিন পর অবস্থা গুরুরত হওয়ায় ঢাকা মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৪ নভেম্বর বিকেলে আহসান উল্লাহর মৃত্যু হয়।
এ ঘটনায় আহসান উল্লাহর স্ত্রী বিলকিস বেগম বাদী হয়ে নিহতের ছোট ভাই আওলাত হোসেন মোল্লা এবং তার স্ত্রী উম্মে সালমার বিরুদ্ধে মনোহরদী থানায় হত্যা মামলা দায়ের করেন।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাশেম ভূঁইয়া জানান, চাঞ্চল্যকর ভাই হত্যার পর আওলাদ হোসেন আত্মগোপনে চলে যান। মামলার তদন্তকারী কর্মকর্তা উপ পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ ঘাতককে গ্রেপ্তার করতে নরসিংদীসহ আশপাশের জেলায় অভিযান পরিচালনা করেন। কিন্ত ধূর্ত আওলাদ হোসেন সু-কৌশলে তাবলীগ জামাতে অংশগ্রহণ করে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।
গত সোমবার রাত ১২টার দিকে তথ্য প্রযুক্তির সহায়তায় নড়াইল সদর থানা এলাকার সীমাখালী নামক স্থান থেকে আওলাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ