৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা শাবান, ১৪৪৭ হিজরি| বিকাল ৪:৩২| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

ভাতিজাকে ঈদ সালামি বেশি দেওয়ায় স্ত্রীর বটির কোপে স্বামী আহত

Reporter Name
  • Update Time : শনিবার, এপ্রিল ১৩, ২০২৪,
  • 119 Time View

ইসমাইল আশরাফ, বিশেষ প্রতিনিধি:

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ঈদের সালামি দেওয়াকে কেন্দ্র করে স্ত্রীর বটির কোপে আহত হয়েছেন স্বামী তাইজুল ইসলাম। বর্তমানে তিনি রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গত বৃহস্পতিবার (১১এপ্রিল) ঈদের দিন উপজেলার নওদাবাস ইউনিয়নের চৌপতি বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় স্বামী ও স্ত্রী উভয়েই হাতিবান্ধা থানায় পাল্টা-পাল্টি অভিযোগ করেছেন।

সরজমিনে গিয়ে জানা যায়, বটতলা এলাকার তাইজুল ইসলাম ঈদের দিন সকালে তার ভাতিজাদের ২০ টাকা করে সালামি দিতে থাকলে তার স্ত্রী রাশেদা বেগম ২০ টাকার পরিবর্তে ১০ টাকা দিতে বলেন। এ নিয়ে তর্ক থেকে স্বামী-স্ত্রীর হাতাহাতি শুরু হয়।

তাইজুল ও তার পরিবারের দাবি, হাতাহাতির এক পর্যায়ে রাশেদা বটি দিয়ে কোপ দেয় তাইজুলকে। এতে তাইজুলের ঘাড়ের নিচে কেটে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা হাসপাতাল পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় শনিবার সকালে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন তাইজুলের স্ত্রী রাশেদা। রাশেদার দাবি, তার স্বামী তাকে মারধর করে ওই বটি নিয়ে আঘাত করার চেষ্টা করেন। এতে তিনি বাঁধা দিলে ওই বটি তার স্বামীর ঘাড়ের নিচে লাগে এবং এতে সে আহত হয়।

হাতীবান্ধা থানার পরিদর্শক (তদন্ত) নির্মল চন্দ্র রায় বলেন, ঈদের সালামি নিয়ে স্বামী-স্ত্রীর মারামারি হয়েছে। এ ঘটনায় উভয়েই থানায় অভিযোগ দায়ের করেছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ