২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই শাবান, ১৪৪৭ হিজরি| রাত ১২:৩৮| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

ভূরুঙ্গামারীতে পরকীয়ায় বাঁধা দেওয়ায় স্বামীর গলা কাটল স্ত্রী

মাইনুল ইসলাম, কুড়িগ্রাম:
  • Update Time : রবিবার, ডিসেম্বর ১৫, ২০২৪,
  • 86 Time View

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পরকীয়ায় বাঁধা দেওয়ায় মঈনুদ্দিন নামের এক সিঙ্গাপুর প্রবাসীর গলা কেটে দিয়েছে তার স্ত্রী।

শনিবার সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের বাগভান্ডার গ্রামে এই ঘটনা ঘটে। মঈনুদ্দিন ভোটহাট গ্রামের নুর ইসলামের ছেলে।

পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রায় চার বছর আগে পাথরডুবী ইউনিয়নের তালুক মশালডাঙা গ্রামের উমর আলীর মেয়ে সোমা খাতুন (২১) এর সাথে মঈনুদ্দিন (৩২) এর বিয়ে হয়।

বিয়ের ১ বছর পর সিঙ্গাপুর চলে যায় মঈনুদ্দিন। স্বামীর অনুপস্থিতিতে পরকিয়ায় জড়ায় সোমা।বিভিন্ন ভাবে বুঝিয়েও সোমাকে পরকীয়া থেকে ফেরাতে পারেনি তার পরিবার। পরে গত ৪ ডিসেম্বর দেশে ফিরে আসেন মঈনুদ্দিন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মাঝে ঝগড়া হয়।

শনিবার (১৪ ডিসেম্বর ) রাতে দুজন মিলে সোমার বড় বোনের বাড়িতে (বাগভান্ডার গ্রামে) দাওয়াত খেতে যায়। বোনের বাড়িতে গিয়েও স্বামীর সাথে ঝগড়া শুরু করে সোমা। ঝগড়ার এক পর্যায় দুজনের মাঝে হাতাহাতির ঘটনা ঘটে। এসময় নতুন ব্লেড দিয়ে তার স্বামীর গলা কেটে দেয় সোমা।

পরে মুমূর্ষু অবস্থায় পরিবারের লোকজন মঈনুদ্দিনক উদ্ধার করে ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন‍্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

ভূরুঙ্গামারী থানার ওসি মুনিরুল ইসলাম ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব‍্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ