২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শাবান, ১৪৪৭ হিজরি| সকাল ৯:০৭| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

ভৈরবে ইউপি সদস্যের বিরুদ্ধে মানববন্ধন

Reporter Name
  • Update Time : রবিবার, মে ২১, ২০২৩,
  • 360 Time View

জ.ই পরশ, ভৈরব প্রতিনিধি : কিশোরগঞ্জের ভৈরবে ইউপি সদস্য বাদল মিয়ার বিরুদ্ধে বাড়ি-ঘর ভাংচুর, লুট-পাট ডাকাতি ও অন্তঃসত্তা নারীকে মারধর করে আহত করার প্রতিবাদে ও সুষ্ঠ বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

গত শনিবার দুপুরে উপজেলার বাশঁগাড়ী গ্রামের লোকজনের আয়োজনে গজারিয়া ইউনিয়নের বাঁশগাড়ী আদর্শ বাজার সড়কে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

মানববন্ধনে ভুক্তভোগী আমজাদ হোসেন ও এলাকাবাসিরা অভিযোগ করে বলেন, গজারিয়া ইউপি সদস্য বাদল মিয়া একজন কুখ্যাত ডাকাত। তার একটি বিশাল বাহিনী রয়েছে। তার নামে থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে গত শুক্রবার জুম্মার নামাজের সময় বাদলের নেতৃতে তার লোকজন আমজাদ হোসেনের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে মসজিদ কমিটির ৮ লাখ ৭৬ হাজার টাকা ও ৯ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এ সময় তারা আমজাদ হোসেনের অন্তঃসত্তা স্ত্রীকেও মারধর করে আহত করে।

গ্রামবাসীরা মানববন্ধনের পর একটি বিক্ষোভ মিছিল বের করে। এ ঘটনায় ভৈরব থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ