
কিশোরগঞ্জের ভৈরবে মাদক বিরোধী টাস্কফোর্স অভিযান চালিয়ে ইয়াবা, হেরোইন ও নগদ টাকাসহ মামা ভাগনীকে আটক করেছে।
আজ সন্ধা সাড়ে সাতটার সময় শহরের নিউটাউন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
অটককৃতরা হলো নিউটাউন এলাকার মৃত সুরুজ মিয়ার ছেলে সোহেল মিয়া ও সিজন মিয়ার স্ত্রী হাসি আক্তার মীম। আটককৃতরা সম্পর্কে মামা ভাগিনী হন।
ভ্রাম্যমান আদালত সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ৭ টায় পৌর শহরের নিউটাউন এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী বিচারক শবনম শারমিনের নেতৃত্বে উপজেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, র্যাব ও পুলিশের সহযোগিতায় টাস্ক ফোর্সের অভিযান চালানো হয়।
অভিযানে হাসি আক্তারের বসত ঘরে তল্লাশি চালিয়ে ১৭১ পিস ইয়াবা ও ১৭ পুড়িয়া হিরোইন ও মাদক বিক্রির ৬৩ হাজার ৬শত টাকা জব্দ করে।
অভিযানে সহযোগিতা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর পরিদর্শক মাসুদুর রহমান, সহকারী পরিদর্শক মো. সাইফুল ইসলাম তালুকদার, র্যাবের ডি এ ডি রাম কৃষ্ণ সাহা ও পুলিশের সদস্যরা।
আটককৃতদের প্রত্যাককে এক বছর করে কারাদন্ড ও ১০ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে।
অনাদায়ে তাদেরকে আরো এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী বিচারক শবনম শারমিন।