৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা শাবান, ১৪৪৭ হিজরি| বিকাল ৪:২৭| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

ভৈরবে গাছে ঝুলছিল গৃহবধূর মরদেহ

Reporter Name
  • Update Time : শুক্রবার, জুলাই ৭, ২০২৩,
  • 507 Time View

জ.ই পরশ, ভৈরব প্রতিনিধি:

কিশোরগঞ্জের ভৈরবে গাছ থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বেলা ১১ টার দিকে ভৈরব থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠিয়েছে।

নিহতের নাম সোনিয়া (৩৫ )। তিনি পৌর এলাকার কালিপুর গ্রামের আরিফুল ইসলামের স্ত্রী। তার তিনটি সন্তান রয়েছে।

নিহতের স্বজনরা জানান, আগানগরের জগমোহনপুর গ্রামের আক্তার মিয়ার মেয়ে সোনিয়ার সঙ্গে প্রায় ১৫ বছর পূর্বে শহরের কালিপুর গ্রামের মুর্শিদ মিয়ার পুত্র আরিফুল ইসলামের বিয়ে হয়। বিয়ের পর থেকে আরিফুল তার স্ত্রীকে বাবার বাড়ি থেকে টাকা এনে দেওয়ার জন্য শারিরীকভাবে নির্যাতন করতো। নির্যাতন সইতে না পেরে সোনিয়া প্রায়ই বাবার বাড়ি চলে যেতো। তারপর বাবার বাড়ি থেকে টাকা এনে দিতে হতো স্বামীকে।

তাদের অভিযোগ, সোনিয়াকে হত্যা করে মরদেহ গাছে ঝুলিয়ে রাখা হয়েছে। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় এনে শাস্তির দাবী জানান তারা।

নিহতের শ্বশুর জানায়, সোনিয়া গত কয়েক দিন আগে বাবার বাড়ি থেকে এসেছে। আজ ভোরে ফজর নামাজ পড়ে সোনিয়া ঘর থেকে বের হয়েছে। তারপর সকালে আর ঘরে ফেরেনি। সে আত্মহত্যা করেছে।

স্থানীয়রা জানান, সকালে গৃহবধূর মরদেহ গাছে ঝুলতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে ভৈরব থানার উপ-পরিদর্শক (এস আই) মাজহার জানান, ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এখনো পর্যন্ত তার পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ