২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই শাবান, ১৪৪৭ হিজরি| সন্ধ্যা ৭:৩১| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

ভৈরবে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ৫ পরিচ্ছন্নতাকর্মী আহত

Reporter Name
  • Update Time : সোমবার, অক্টোবর ৯, ২০২৩,
  • 306 Time View

জ.ই পরশ, ভৈরব প্রতিনিধি:

কিশোরগঞ্জের ভৈরবে ছিনতাইকারীরদের ছুরিকাঘাতে ৫ পরিচ্ছন্নতাকর্মী আহত হয়েছে।

আজ সোমবার ভোর সাড়ে পাঁচটার দিকে শহরের নিউটাউন এলাকায় রুজেন মিয়ার ফার্মের সামনে এ ঘটনা ঘটে।
আহত পরিচ্ছন্নতাকর্মীরা হলেন সোহেল মিয়া, সিরাজুল ইসলাম, রাশেদ মিয়া, ওয়ালিদ মিয়া ও ইয়ামিন। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।

কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত অবস্থায় সোহেল মিয়াকে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

ভৈরব পৌর এলাকার পরিচ্ছন্নতাকর্মীদের সুপার ভাইজার রাজু দাস জানান, প্রতিদিনের ন্যায় আজ সোমবার ভোরে কাজে বের হয় তারা। এসময় নিউ টাউনের রুজেন মিয়ার ফার্মের সামনে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র ছুঁরি চাকু দেখিয়ে পাঁচ পরিচ্ছন্নতা কর্মীর কাছ থেকে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয় এবং মারধর ও ছুঁরি দিয়ে আঘাত করে।

তাদের মধ্যে সোহেল নামে একজন গুরুতর আহত হওয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

এবিষয়ে ভৈরব পৌরসভার প্যানেল মেয়র (ভারপ্রাপ্ত মেয়র) মুমিনুল হক রাজু বলেন, এঘটনায় সিসি টিভির ফুটেজ দেখে ছিনতাইকারীদের সনাক্ত করা হয়েছে। ওসির সাথে কথা হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য। এব্যাপারে থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে বলে জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ