২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শাবান, ১৪৪৭ হিজরি| রাত ১১:৪৬| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

ভৈরবে ছোট ভাইয়ের মৃত্যুর শোকে বড় বোনের আত্মহত্যা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, জুন ১৩, ২০২৩,
  • 448 Time View

জ.ই পরশ, ভৈরব প্রতিনিধি:

কিশোরগঞ্জের ভৈরবে ছোট ভাইয়ের মৃত্যুর শোক সইতে না পেরে কলেজছাত্রী বড় বোন তিন তলা ভবনের ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে।

গতকাল সোমবার (১২ জুন) বিকেল পৌর শহরের চন্ডিবের মোল্লা বাড়িতে এ ঘটনা ঘটে। ভাই-বোনের এমন হতাহতের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত নাজা বেগম চন্ডিবের গ্রামের বাছির মোল্লার মেয়ে এবং রফিকুল ইসলাম মহিলা কলেজের দ্বাদশ পড়ুয়া শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা যায়, চন্ডিবের মোল্লা বাড়ির যুবদল নেতা বাছির মোল্লার একমাত্র ছেলে নিরব মোল্লা। সে স্থানীয় ব্লুবার্ড কিন্ডার গার্ন্টেন স্কুলের ৬ষ্ট শ্রেণির শিক্ষার্থী। অন্যান্য দিনের মতো সোমবার বিকেলে নিরব মহল্লার কয়েকজন বন্ধুর সঙ্গে বাড়ির পাশে ফুটবল খেলতে যায়। এসময় ফুটবলটি পাশ্ববর্তী ডুবায় পড়ে যায়। পরে সে বলটি আনতে গেলে অসাবধানতাবশত পানিতে পরে পানির নিচে ডুবে যায়। খবর পেয়ে অনেক খোঁজার পর তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

এদিকে, একমাত্র আদরের ছোট ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে ৩ তলা ভবনের ছাদে থাকা বড় বোন নাজা বেগম ভাইয়ের শোকে লাফ দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঢাকা যাওয়ার পথিমধ্যে সে মারা যায়।

পানিতে পড়ে কিশোরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. কিশোর কুমার ধর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ