২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি| রাত ১২:৪৪| বসন্তকাল|
শিরোনাম:
মনোহরদীতে ফসলি জমির মাটি কাটায় ভেকু ও ট্রলি জব্দ মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

ভৈরবে জাসাস এর ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন 

জ.ই পরশ, ভৈরব প্রতিনিধি:
  • Update Time : শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪,
  • 111 Time View

কিশোরগঞ্জের ভৈরবে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৭ ডিসেম্বর শুক্রবার সকাল ১০ টায় কমলপুর শরীফুল আলমের ডাকবাংলো তে জাসাস ভৈরব উপজেলা ও পৌর শাখার আয়োজনে এই প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।

জাসাস উপজেলা শাখার আহবায়ক মোশারফ হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগন্জ জেলা বিএনপির সভাপতি মোঃ শরিফুল আলম।

উপজেলা জাসাসের সদস্য সচিব জাহিদুল ইসলাম জনির পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভৈরব উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি হাজী মো. শাহীন, সাধারণ সম্পাদক ভিপি মজিবুর রহমান।

এছাড়াও জাসাস পৌর শাখার আহবায়ক মইনুল ইসলাম বেকুল, সদস্য সচিব জাকির হোসেনসহ উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবকদলসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অত্যন্ত আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানের প্রধান অতিথি ও জাসাসের নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এরপর আলোচনা সভা শেষে কেক কেটে দোয়া মাহফিলের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ