২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে শাওয়াল, ১৪৪৭ হিজরি| ভোর ৫:৩৭| বসন্তকাল|
শিরোনাম:
বেলাবোতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ মিছিল রাণীশংকৈলে পিআইওর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন ভৈরবে বৈধ রশিদ ছাড়া গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে ব্যবসায়ীর জরিমানা বেলাবোতে ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ পদবঞ্চিতদের ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২০ পাইকগাছায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন মোয়াজ্জেমপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সোহেল ইউএনওর মানবিকতায় অন্তঃসত্ত্বা পরিচয়হীন নারীর ঠাঁই হলো আশ্রয়ন কেন্দ্রে দীর্ঘ ২২ বছর পর বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন, সভাপতি মামুন সম্পাদক মোফাজ্জল পাইকগাছায় অবৈধ নেট-পাটা উচ্ছেদ

ভৈরবে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ ছয়জন আটক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৯, ২০২৪,
  • 242 Time View

জ.ই পরশ : ভৈরব প্রতিনিধি:

কিশোরগঞ্জের ভৈরবে পুলিশের অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে ৪ ডাকাত ১ ছিনতাইকারী ও ইয়াবাসহ মোট ৬ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের কাছ থেকে উদ্ধার করা হয় দেশীয় ধারালো অস্ত্র ও ৩ শত পিস মাদকদ্রব্য ইয়াবা।

আটককৃতরা হলো ভৈরব থানাধীন শম্ভুপর এলাকার গোলাম মোস্তফার ছেলে লিটন মিয়া, ইটনা থানাধীন রাজী গ্রামের সাদেক মিয়ার ছেলে সোহেল, নরসিংদীর রায়পুরা থানাধীন ঘাগুটিয়া গ্রামের এলাহি মিয়ার ছেলে আবুল কালাম, ভৈরব থানাধীন ভৈরবপুর উত্তর পাড়ার ইদ্রিছ মিয়ার ছেলে জীবন মিয়া, লক্ষ্মীপুর গ্রামের জঙ্গু নসু মিয়ার ছেলে আরিফ মিয়া ও একই গ্রামের মৃত কবির মিয়ার ছেলে মো. আসিফ মিয়া ওরফে ক্যাপ্টেন আসিফ।

ডাকাত লিটন ওরফে মো. আলী, সোহেল, আবুল কালাম, মো. জীবন ও ছিনতাইকারী আরিফ মিয়াকে আটক করা হয়েছে। গতকাল রাতে শহরের পৌর কবরস্থানের সামনে ও লক্ষিপুর গ্রাম থেকে উল্লিখিতদের আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ভৈরব থানার অফিসার ইনচার্জ মো সফিকুল ইসলাম।

ভৈরব থানার অফিসার ইনচার্জ মো. সফিকুল ইসলাম জানায়, গতকাল রাতে পৌর কবরস্থানের সামনে থেকে ডাকাতির প্রস্তুতিকালে ৪ ডাকাতকে আটক করা হয়েছে।

এসময় আটককৃতদের হেফাজতে রাখা চাইনিজ কুড়াল, ধারালো ছুঁড়ি, রামদা ও লোহার রড উদ্ধার করা হয়। পৃথক আরেকটি অভিযানে জগন্নাথপুরের লক্ষিপুর গ্রাম থেকে ছিনতাই মামলায় আরিফ মিয়া নামে এক ছিনতাইকারীকে ছিনতাইকৃত নগদ ৫ হাজার ১শত টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। আজ দুপুরে আটককৃতদেরকে কিশোরগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এ ছাড়াও পৃথক আরেকটি অভিযানে ৩ শত পিস ইয়াবাসহ আসিফ মিয়া ওরফে ক্যাপ্টেন আসিফকে আটক করেছে পুলিশ। সে ভৈরবপুর উত্তর পাড়ার মৃত কবির মিয়ার ছেলে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ