২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই শাবান, ১৪৪৭ হিজরি| দুপুর ২:২৭| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

ভৈরবে নানা আয়োজনের মধ্য দিয়ে মোহনা টিভির প্রতিষ্ঠাবার্ষির্কী উদযাপন

Reporter Name
  • Update Time : শুক্রবার, নভেম্বর ১০, ২০২৩,
  • 290 Time View

জ.ই পরশ, ভৈরব প্রতিনিধি:

নানা আয়োজনের মধ্য দিয়ে দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল মোহনা টেলিভিশনের ১৪বছর পদার্পণ উপলক্ষে ফুলেল শুভেচ্ছা, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।

মোহনা টিভির ভৈরব প্রতিনিধি মো. জামাল আহমেদের সার্বিক আয়োজনে আজ শুক্রবার রাত ৭টায় ভৈরব টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন কার্যালয়ে কেক কাটা, ফুলের শুভেচ্ছা ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উক্ত সংগঠনের সভাপতি আসাদুজ্জামান ফারুক।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভৈরব উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.ইকবাল হোসেন।

স্বাগত বক্তব্য রাখেন মোহনা টিভির ভৈরব প্রতিনিধি জামাল আহমেদ।

আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগ সহ-সভাপতি কাউন্সিলর মো. দ্বীন ইসলাম, ২নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বাচ্চু মিয়া, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সিনিয়র সহ সভাপতি মো. ফজলুর রহমান, সহ সভাপতি ও এটিএন বাংলার ভৈরব প্রতিনিধি মো. তুহিন মোল্লা, যুগ্ম সম্পাদক ও একুশে টিভির প্রতিনিধি কাজী ইসফাক আহমেদ বাবু, বাংলা ভিশনের প্রতিনিধি সত্যজিত দাস ধ্রুব, ভৈরব রিপোর্টাস ক্লাব ও ইউনিটি সাধারণ সম্পাদক আলাল উদ্দিন, বাংলা টিভির ভৈরব প্রতিনিধি এম আর সোহেল, বৈশাখী টিভির প্রতিনিধি আদিল উদ্দিন আহমেদ, গ্লোবাল টিভির প্রতিনিধি জয়নাল আবেদীন রিটন, দৈনিক আজকালের খবরের প্রতিনিধি কাজী আব্দুল আল-মাসুম, মাইটিভির প্রতিনিধি মো. শাহানুর, বাংলাদেশ বুলেটিনের প্রতিনিধি আব্দুর রউফ, এশিয়ান টিভির প্রতিনিধি আলহাজ্ব মো. সজীব আহমেদ, নয়া শতাব্দীর প্রতিনিধি এম আর রুবেল, সাপ্তাহিক অবলম্বন পত্রিকার যুগ্ম সম্পাদক জ.ই পরশ, আরটিভি প্রতিনিধি আল-আমিন টিটু, প্রতিদিনের বাংলাদেশের প্রতিনিধি মিলাদ হোসেন অপু, সাপ্তাহিক সময়ের দৃশ্যপট বার্তা সম্পাদক নাজির আলামিন, আনন্দ টিভির প্রতিনিধি আরিফুল ইসলাম মামুন, ডিবিসির প্রতিনিধি আফসার হেসেন তূর্জা ও আমাদের নতুন সময়ের প্রতিনিধি ইমন মাহমুদ প্রমুখ।

অনুষ্ঠানটির সার্বিক সঞ্চালনা করেন মানবকণ্ঠের ভৈরব প্রতিনিধি মো. আক্তারুজ্জামান।

আলোচনা সভায় বক্তারা দীর্ঘ ১৪বছরের পথচলায় মোহনা টিভির বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশেন জন্য ধন্যবাদ জানান এবং আগামীতেও বস্তুনিষ্ঠতার মাধ্যমে পাঠকদের খবরের চাহিদা মিটিয়ে আরো বহুদূর এগিয়ে যাওয়ার আহবান ও সাফল্যতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ